Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও আধুনিকতা ২১ মানদন্ডই অবশিষ্ট থাকবে না, যার উপর ভিত্তি করে যে কোন নতুন প্রথাকে ঠেকানো যাবে । বরং অতিমূল্যবান চারিত্রিক শৃঙ্খলাও প্রগতিবাদের স্রোতে ভেসে যাবে। আইনবিদগণ আজ খুবই চিন্তিত যে, প্রগতিবাদের এই অপ্রতিরোধ্য সয়লাবের মাঝে এমন কী নীতি অবলম্বন করা যায়, যাতে কমপক্ষে কিছু উচ্চ মানবীয় গুণাবলী সংরক্ষিত ও অপরিবর্তনীয় থাকবে । সুতরাং এক মার্কিন জজ বিচারপতি কার্ডোজো লিখেছেন ঃ “আইনের জন্য আজ সবচেয়ে গুরুত্পূর্ণ প্রয়োজন হল, আইনের এমন একটি মুলনীতি তৈরি করা যেটা হবে স্থির ও অপরিবর্তনীয় এবং বিবাদমান পরিস্থিতির চাহিদাগুলোর মাঝে সমন্বয় বিধানকারী |” (7179 01010 0079 12৬) কিন্তু এটা কোন মানবীয় বিবেক প্রসূত দর্শনের পক্ষে সম্ভব নয়। যাবতীয় বিপর্যয়ের সৃষ্টি এখান থেকেই যে এশি প্রত্যাদেশের দায়দায়িত্ব মনুষ্য বিবেক বুদ্ধির ঘাড়ে চাপিয়ে দিয়ে তার উপর এমন এক অসহনীয় বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে যা বহনের সামর্থ তার নেই। বস্তুত, কোন আইনকে স্থায়ী এবং অপরিবর্তনশীল হওয়ার দাবী করলে, তার পিছনে শক্তিশালী যুক্তি প্রমাণ প্রয়োজন। কিন্তু মানুষের জ্ঞান এমন কোন যুক্তি পেশ করতে অক্ষম । আজ কিছু লোক স্বীয় জ্ঞানের উপর ভিত্তি করে কোন একটি আইনকে অপরিবর্তনশীল বলে স্থির করবে; কাল অন্য জনের মনে হবে - এটা স্থায়ী আইন হওয়ার যোগ্য নয়। সুতরাং তারা সেটাকে পরিবর্তনশীল বলে ঘোষণা করবে । অতএব বিষয়টি সমাধানের একটি মাত্র পথ যা রয়েছে তাহল, মানুষ তার বুদ্ধিকে প্রবৃত্তির গোলাম না-বানিয়ে সেই মহান সত্তার গোলাম বানাবে, যিনি তাকে ও সমগ্র মহাবিশ্বকে সৃষ্টি করেছেন। যেহেতু পৃথবীর আবর্তন- বিবর্তন সম্পর্কে তিনিই সম্পূর্ণরূপে অবগত। অতএব তিনি ব্যতীত অন্য কেউ বলতে পারে না যে, আইনের কোন ধারাটি অপরিবর্তনশীল। প্রখ্যাত আইন প্রণেতা জর্জ প্যাটন সত্যকথাই বলেছেন £ ৮4121 171915505 5170410 05109981 18001 55161 01015012115 15 8. 04591101) 01 91455, 17 ৮1101190281 01701950101 0199 105 /./110101 135,001

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।