Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

১৬ ইসলাম ও আধুনিকতা হওয়ার কারণে কোন নতুন পদক্ষেপ বা আবিষ্কারের উপর ইসলাম কোন আপত্তি তোলেনি । বরং বৈধ উদ্দেশ্য সাধনের জন্য বৈধ সীমার মধ্যে থেকে আধুনিকতা প্রীতিকে উৎসাহিত করেছে। তবে এটাও বাস্তব সত্য যে, আধুনিকতা প্রীতি ও নতুনের প্রতি আকর্ষণ যেমনিভাবে মানুষকে বস্তুগত উন্নতির চরম শিখরে পৌছে দিয়েছে, নতুন- নতুন আবিষ্কারের পথ উন্মুক্ত করেছে, দান করেছে ভোগ বিলাসের সর্বোত্তম পদ্ধতি; অনুরূপভাবে এটা মানুষকে আক্রান্ত করেছে অসংখ্য আত্মিক ব্যাধিতে । ধ্বংসাত্মক ক্ষতি সাধনও করেছে অনেক । এই প্রগতির আশির্বাদে মানবেতিহাস আজ অনেক ফেরাউন-সাদ্দাদে পরিপূর্ণ, ক্ষমতা ও স্ম্রাজ্যলিন্না যাদের কোন অবস্থাতেই নির্বাপিত হয়নি । অবশেষে তারা শক্তির অহমিকায় রাজত্রে সীমা ডিঙ্গিয়ে খোদায়িত্ের দাবী করে বসে । এই প্রগতি হিটলার ও মুসেলিনিকেও জন্য দিয়েছে। যাদের রাজ্যলিন্সু-মন প্রতিদিন একটি করে নতুন ভূখন্ডের নেতৃতৃ কামনা করত। সারা বিশ্বে আজ উলঙ্গপনা আর অশ্লীলতার ঝড় তুলেছে এই প্রগতিত্রীতি। পরস্পরের সম্তুষ্টির ভিত্তিতে ব্যভিচারকেও বৈধতার সনদ দিয়েছে । এমনকি আজ বৃটেনের সংসদে প্রবল করতালীর মাঝ দিয়ে সমকামিতার বিল মঞ্জুর করিয়ে নেওয়া হয়েছে । এই আধুনিকতাপ্রীতির পরিণতিতে আজ পশ্চিমা নারীরা গর্ভপাত ঘটানোর অনুমোদনের জন্য প্রকাশ্যে দাবী আদায়ে সোচ্চার হয়েছে। এই আধুনিকতাপ্রীতিকে প্রমাণ হিসেবে ব্যবহার করে আজ মাহরাম (যাদের সাথে বিবাহ হারাম) নারীদের সাথে বিবাহ বন্ধনের দাবী করা হচ্ছে। সুতরাং বুঝা যাচ্ছে, 'আধুনিকতাগ্রীতি' এক দু-ধারী তরবারীর ন্যায় । যা একদিকে যেমন মানুষের অশেষ উপকার সাধন করতে পারে । অন্যদিকে সর্বনাশা ক্ষতিও ডেকে আনতে পারে । অতএব একটি নতুন আবিষ্কার নিছক 1 জদিহিহা তা নে ১8৮৩ হওয়ার কারণে বর্জনীয়ও হতে পারে না। কিন্তু এখানে সবচেয়ে গুরুতৃপূর্ণ ও কঠিন প্রশ্ন হচ্ছে, কোন মাপকাঠির ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে যে, কোন আবিষ্কারটি উপকারী ও সাদরে গ্রহণীয় এবং কোনটি ক্ষতিকারক ও পরিত্যাজ্য । 45114010113 8,50এ

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।