১২২ ইসলাম ও আধুনিকতা তাদেরকে কেন ফিরালো না? তারা কেন শুধু এর উপর স্থির থাকলেন যে, “এটা রাজা-বাদশাহ্দের বৈশিষ্ট্যের মধ্যে গণ্য করা হত? আমার মতে ইসলামের আক্রমনাত্মক জিহাদগ্ডলোর এহেন ব্যাখ্যা মারাত্মক ভুল ও বাস্তব ঘটনার অপব্যাখ্যা । মূল কথা সেই যুগেও কুফরের প্রভৃত্ ধ্বংস করার জন্যে জিহাদ করা হয়েছিল যখন এটা রাজা-বাদশাহদের বৈশিষ্ট্য হিসেবে গণ্য হত। কিন্তু এই জন্যে জিহাদ করা হয়নি যে, সে যুগে এটা সাধারণ প্রথা ছিল। বরং আল্লাহর দ্বীনের প্রভূত প্রতিষ্ঠার জন্যে এটা বাস্তবিকই উত্তম কাজ ছিল। নইলে “রাজা-বাদশাহ্দের বৈশিষ্ট্যের মধ্যে এটাও গণ্য করা হত যে, তারা বিজয়ের নেশায় উন্ত্ত হয়ে নারী, শিশু, বৃদ্ধের মাঝে কোন তারতম্য করত না। কিন্তু ইসলাম তৎকালীন সাধারণ প্রথার ভিত্তিতে এই ধরণের নিন্দনীয় কাজকে আমলে আনেনি । বরং যা-সে যুগের রাজা-বাদশাহদের কল্পনায়ও আসতে পারে না - যুদ্ধের এমন সব মূলনীতি ও আইন শুধু প্রণয়নই করেনি, তা বাস্তবায়ন করেও দেখিয়েছে । এমন কি ইসলামের আদর্শ যুদ্ধনীতি সেই সব মজলুম মানুষের কাছেও বিষ্ময়কর ও অবিশ্বাস্য মনে হয়েছে, যারা রাজাদের অত্যাচারে শুধু অভ্যস্থই ছিল না বরং তাদের প্রশংসায়ও অভ্যস্ত হয়ে উঠেছিল । অতএব যে উদ্দেশ্যে অতীতে আক্রমনাত্মক জিহাদ জায়েয ছিল আজও সেই উদ্দেশ্যে জায়েষ আছে । আর এ কথার উপর ভিত্তি করে তার বৈধতা অস্বীকার করা যাবে না যে, এটম বোমা ও হাইড্রোজেন বোমা আবিষ্কারকারী শান্তিপ্রিয় লোকেরা আমাদের উপর 'সাম্াজ্যবাদ' এর হাস্যকর মন্তব্য ছুঁড়ে দিবে। এবং এসব লোক নাক সিটকাবে, যাদের আরোপকৃত গোলামীর শৃঙ্খলে এশিয়া ও আফ্রিকার অধিকাংশ জাতির দেহ এখনো রক্তাক্ত । এবং এটাও আমার কাছে কুফরী প্রাধান্যের কারণে সৃষ্ট ফাসাদ বলে মনে হয় যে, মানুষ ভাল-মন্দের মাপকাঠি বিশ্বব্যাপী এমন প্রপাগান্ডার ভিত্তিতে নির্ধারণ করে, যে তারা মিথ্যাকে সত্য ও সত্যকে মিথ্যা বানিয়ে মাথায় ঢুকিয়ে দেয়। আর এমনভাবেই ঢুকায় যে, অমুসলিম তো বটেই স্বয়ং মুসলমানরাও তার দ্বারা প্রভাবিত হয়ে নিজ ধর্মীয় বিধানের কৈফিয়তমূলক ব্যাখ্যার পন্থা অবলম্বন করতে বাধ্য হয়ে যায়। বাতিলের এমন দাপট খর্ব //0/./51-10191138.001
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।