ৃ ইসলাম ও আধুনিকতা ১২১ রবিউসসানী ১৩৯১হিজরীতে প্রকাশিত যে লেখাটি আপনি তুলে দিয়েছেন সেখানে এ ধরণের চুক্তির কথা বলা হয়েছে যখন কাফেরদের দাপট মুসলমানদের দাপটের উপর প্রভাব বিস্তার করে থাকে । সতুরাং আপনি যে লিখেছেন, “শক্র ও সন্ত্রাসী ভাবাপন্ন অমুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে সামর্থ্য থাকা অবস্থায় আক্রমনাত্মবক জিহাদ ওয়াজিব । যাতে তাদের শক্তি খর্ব হয় এবং ইসলামের তাবলীগের পথে কোন প্রতিবন্ধকতা না থাকে। কিন্তু মিত্র ভাবাপন্ন অমুসলিম রাষ্ট্র - যারা তাদের দেশে তাবলীগের অনুমতি প্রদান করেছে তাদের বিরুদ্ধে আক্রমনাত্মক জিহাদ উচিৎ নয়।” এর দ্বারা আমি উপরে যে বিস্তারিত আলোচনা করেছি আপনি যদি তাই বুঝাতে চান, তাহলে ঠিক আছে। আর যদি আপনার উদ্দেশ্য এটা হয় যে, শুধু তাবলীগের জন্য আইনগত অনুমতি দেওয়ার পর একটি অমুসলিম রাষ্ট্র “মিত্র ও বন্ধু* হয়ে যায় এবং তাদের সাথে জিহাদ নাজায়েয হয়ে যায়, তাহলে আমার দৃষ্টিতে এ কথা সঠিক নয় । এর প্রমাণাদি উপরে আলোচনা করেছি। আর আপনি যে বলেছেন, “বিশেষত আজকাল দুনিয়ায় সাশ্রাজ্যবাদকে ঘৃণার চোখে দেখা হয়। সেই যুগের কথা ভিন্ন যখন বিজয় অভিযান ছিল সাধারণ প্রথা । রাজা-বাদশাহ্দের বৈশিষ্ট্যের মধ্যে গণনা করা হত এগুলো । যে সব আক্রমণাত্মক জিহাদের ঘটনায় ইসলামের ইতিহাস পরিপূর্ণ তার সবই সেই যুগের ।” এই কথার সাথে আমি কোনক্রমেই একমত নই । কারণ, এটাকে সত্য ধরে নিলে তার অর্থ দীড়াবে, কোন বস্তুর ভাল বা মন্দ সাব্যস্ত হবার জন্যে ইসলামের কোন নিজস্ব মাপকাঠি নাই । এবং কোন যুগে কোন খারাপ জিনিষকে সুন্দর বলে গণ্য করা হলে ইসলামও তার সাথে সূর মিলিয়ে দিবে আর যে যুগে মানুষ তাকে খারাপ মনে করতে থাকবে তখন ইসলাম ও তার সাথে একাত্মতা ঘোষণা করবে। প্রশ্ন হচ্ছে “আক্রমণাত্মক যুদ্ধ” একটি ভাল কাজ কী না? যদি ভাল কাজ হয় তাহলে মুসলমানরা শুধু এর উপর ভিত্তি করে কেন বিরত থাকবে যে, “আজকাল সাগ্রাজ্যবাদকে পৃথিবীতে ঘৃণ্যার দৃষ্টিতে দেখা হয় ? আর যদি কাজটি ভাল না হয় বরং খারাপ হয়, তাহলে অতীতে ইসলাম এর থেকে 11001 35,001
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।