১২০ ইসলাম ও আধুনিকতা তাদের, বিধান জারী হবে তাদের, তাদেরই আদর্শ প্রচার হবে, কার্যকর হবে তাদের পরিকল্পনা; আর মুসলমানগণ এই শান্তনা নিয়ে বসে থাকবে যে, এ সব অমুসলিম দেশে আমাদের মুবাল্রিগ বা প্রচারকদের প্রবেশের উপর কোন নিষেধাজ্ঞা নেই) প্রশ্ন হচ্ছে, যে দুনিয়ায় কুফর তার শৌর্য-বীর্য ও শ্রেষ্ঠত্ব প্রভাব বিস্তার করে রেখেছে, সেখানে আপনাকে তাবলীগের অনুমতি দেয়া হলেও কতজন লোক আপনার তাবলীগ মনোযোগ দিয়ে শোনার ও তার উপর চিন্তা করার জন্য প্রস্তুত ? যে মাটিতে রাজনৈতিক শক্তির বলে ইসলাম ও ইসলামী শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী চিন্তা-চেতনা পূর্ণ শক্তিতে প্রচার করা হচ্ছে এবং তার প্রচার-প্রসারের জন্যে এমন সব উপকরণ ব্যবহার করা হচ্ছে যা মুসলমানরা ব্যবহার করতে পারে না, সেখানে তাবলীগের অনুমতি লাভ করলেও তা কতটুকু প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবে ? তবে যদি ইসলাম ও মুসলমানদের এমন শক্তি অর্জিত হয় যার মুকাবেলায় কাফেরদের শক্তি ও শ্রেষ্ঠতৃ পরাভূত হয় বা কমপক্ষে উপরে যে ফিত্নার আলোচনা করা হয়েছে তা সৃষ্টি করতে না পারে, তাহলে এই অবস্থায় অমুসলিম দেশের সাথে শান্তিপূর্ণ চুক্তি সম্পাদনের মাধ্যমে মিত্র সম্পর্ক রাখা জিহাদের পরিপন্থী নয়। এভাবে যতদিন পর্যস্ত কুফরের শ্রেষ্ঠতৃ ধ্বংস করার জন্যে প্রয়োজনীয় সামর্থ্য মুসলমানদের অর্জিত না হবে ততদিন শক্তি বৃদ্ধির উপকরণ সংগ্রহ করার সাথে সাথে অন্য দেশের সাথে শান্তিপূর্ণ চুক্তিতে আবদ্ধ হওয়াও জায়েয ৷ অর্থাৎ অমুসলিম দেশের সাথে দুই অবস্থায় চুক্তি হতে পারে। (১) যে দেশগুলোর শক্তি ও শ্রেষ্ঠত্ দ্বারা মুসলমানদের শক্তি ও প্রাধান্য শঙ্কার মধ্যে না পড়ে তাদের সাথে মিত্রতা ও শান্তিপূর্ণ চুক্তি করা যেতে পারে যতদিন পুনরায় তারা মুসলম্বানদের শক্তি ও প্রাধান্যের জন্য শঙ্কার কারণ না হয়। €২) মুসলমানদের কাছে তরবারীর মাধ্যমে জিহাদের সামর্থ্য না থাকলে সামর্থ্য সৃষ্টি হওয়া পর্যন্ত চুক্তিবদ্ধ হওয়া যেতে পারে। আপনি মুহররম ১৩৯১ হিজরীতে প্রকাশিত আল বালাগের যে লেখাটির উদ্ধৃতি দিয়েছেন সেখানে এই ধরণের চুক্তির কথা বলা হয়েছে। আর //0/./51-10191138.001
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।