Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

১১৮ ইসলাম ও আধুনিকতা অনুরূপভাবে কুরআন কারীমের ঘোষণা ঃ 4] 4৫ ০0 8 2৩ ৫৮৫ ০০ ৪৩ “তাদের সাথে যুদ্ধ করতে থাক যতক্ষণ না ফিতনা শেষ হয়ে যায় এবং আল্লাহর শ্রেষ্ঠত্ প্রতিষ্ঠা হয়। (সূরা আনফাল ঃ ৩৯)” এই আয়াতের ব্যাখ্যায় হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী রেহঃ) লিখেছেন ঃ “দ্বীন অর্থ শ্রেষ্ঠতৃ বা প্রাধান্য । তাহলে আয়াতের ব্যাখ্যা হবে, মুসলমানদেরকে কাফেরদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে যতক্ষণ মুসলমান তাদের অত্যাচার-নিপীড়ন থেকে নিরাপদ না হয় এবং ইসলামের শ্রেষ্ঠত্‌ কায়েম না হয়, যাতে অন্যদের উপদ্রপ থেকে মুসলমানদের নিরাপদ রাখতে পারে ।” তারপর বলেন, “সার কথা হল মুসলমানদেরকে ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করা ততক্ষণ পর্যন্ত ওয়াজিব যতক্ষণ মুসলমানদের উপর তাদের অত্যাচারের ফিত্না শেষ না হয়; এবং অন্য সকল ধর্মের উপর ইসলামের প্রাধান্য বিস্তার না হয়। আর এই অবস্থা কিয়ামতের নিকটবর্তী সময়ে হবে । সুতরাং জিহাদের নির্দেশ কিয়ামত পর্যন্ত জারী থাকবে । ” (মা'আরেফুল কুরআন, পৃ : ২৩৩ ৪র্থ খভ) মোট কথা, আমার ক্ষুদ্র জ্ঞানে জিহাদের উদ্দেশ্য কেবল তাবলীগের আইনগত স্বাধীনতা লাভ করা নয় বরং কাফেরদের শ্রেষ্ঠত্‌ ধ্বংস করা এবং মুসলমানদের শ্রেষ্ঠত্‌ প্রতিষ্ঠা করা। যাতে একদিকে মুসলমানদের উপর চোখ রাঙিয়ে তাকানোর সাহস কারো না হয়, অন্যদিকে কাফেরদের প্রভাবে দবিধাগ্রস্থ মানুষ শঙ্কা মুক্ত হয়ে নিরপেক্ষ মনে ইসলামের সৌন্দর্য বুঝতে আগ্রহী হয়ে ওঠে । এটা প্রকৃতপক্ষে “ইসলামকে সংরক্ষণের” উদ্দেশ্যেই করা হয়েছে। এই কারণে যে সব আলেম ইসলামের জিহাদকে আত্মরক্ষামূলক বলে ব্যাখ্যা করেছেন তারা এই দৃষ্টিভঙ্গি থেকেই করেছেন। বস্তৃত কুফরের প্রাধান্য খর্ব করে ইসলামের প্রাধান্য প্রতিষ্ঠা করা “সংরক্ষণের' মৌলিক উপাদান । অতএব এই মৌলিক উপাদানকে তার থেকে পৃথক করা //0/./51-10191138.001

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।