Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

অর্থাৎ জিযিয়ার উদ্দেশ্য, কাফেরদেরকে কুফরের উপর স্থায়ী রাখা নয়। বরং উদ্দেশ্য হচ্ছে, তাদের জীবনটা বাচিয়ে রেখে কিছু সময় পর্যন্ত অবকাশ দেওয়া এই আশায় যে, তারা ইসলামের সৌন্দর্য ও তার সত্যতার প্রমাণ পেয়ে কুফর থেকে ঈমানের দিকে ফিরে আসতে পারে । সুতরাং যখন কোন কাফেরকে একটি সময় পর্যস্ত অবকাশ দেওয়া হবে, এই সময়ে সে ইসলামের মাহাত্ম্য অবলোকন করবে, তার সত্যতার প্রমাণ প্রত্যক্ষ করবে এবং কুফরের লাঞ্কুনা দেখবে তখন এসব বিষয় তাকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করবে । মূলতঃ এটাই জিযিয়ার বিধানের উদ্দেশ্য । আরো একটি লক্ষণীয় বিষয় হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কিরামের যুগে এমন কোন প্রমাণ পাওয়া যাবে কি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কিরাম অন্য দেশের বিরুদ্ধে জিহাদ করার পূর্বে কোন তাবলীগী মিশন পাঠিয়েছেন ? বা তারা তাবলীগের অনুমতি প্রদান করে কি না তার অপেক্ষায় থেকেছেন ? তাবলীগী মিশনকে কাজ করার অনুমতি প্রদানে অস্বীকার করায় কোন যুদ্ধ করা হয়েছে কি ? রোমে আক্রমনের পূর্বে কি কোন তাবলীগী দল পাঠানো হয়েছিল ? বা ইরানে হামলা করার আগে এমন ধরণের চেষ্টা করা হয়েছিল কি যে, জিহাদ ছাড়া শুধু তাবলীগের ছ্বারা কাজ সমাধা হলে ভাল হয় ? সত্য হল, না। এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে, শুধু তাবলীগের অনুমতি লাভ করার কোন উদ্দেশ্যই তাদের ছিল না। যদি উদ্দেশ্য কেবল এটুকুই হতো, তাহলে বহু রক্তক্ষয়ী যুদ্ধে মাত্র এই শর্তটি আরোপ করে যুদ্ধ বন্ধ করা যেত যে, মুসলমানদের তাবলীগের উপর কোন নিষেধাজ্ঞা জারী করা যাবে না। কিন্তু অধমের অল্প-স্বল্প পড়া- শোনায় পুরো ইসলামী ইতিহাসে কোন একটি ঘটনা এমন ঘটেনি যেখানে এই শর্তটি মেনে নেয়ার উপর যুদ্ধ বন্ধ করার উৎসাহ প্রকাশ করা হয়েছে। পক্ষান্তরে কাদেসিয়ার যুদ্ধে মুসলমানগণ তাদের যে উদ্দেশ্য বর্ণনা করেছিলেন তাহল ঃ 4401 ৯১৬০ ১৪1 ১৬এ। ১১৬৮ ০৮ ১৬৭ 0৮15 অর্থাৎ “মানুষকে মনুষের দাসতৃ্‌ থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যাওয়া ।” (কামেল ইবনে আহীর পৃ 8 ১৭৮ ২য় খন্ড) ড//%-/51-140011185001এ

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।