Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও আধুনিকতা ১১৫ কথা মানতে বাধ্য করব না। এ ব্যাপারে তাদের স্বাধীনতা থাকবে; ইচ্ছা হয় মানবে না হয় মানবে না। যারা এই শর্ত মেনে নিয়েছিল তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়া হয়নি৷ রাজ্য দখলের উদ্দেশ্য থাকলে এই শর্তের কোন প্রয়োজন ছিল না বরং তাদের দেশ তারা বিনা শর্তে দখল করে নিতেন। এ কারণেই যখন কোন অমুসলিম চুক্তিবদ্ধ বা জিম্মি হয়ে যায় তখন তাদেরকে ছেড়ে দেয়া হয়। কেননা আসল উদ্দেশ্য তো ছিল এ'লায়ে কালিমাতিল্লাহ এবং সেটা তাবলীগের সীমা পর্যন্ত ।” (কারী তৈয়্যব সাহেব আওর উন কি মাজালিস, প্রথম খন্ড পৃষ্ঠা ৩৩৭-৩৩৮) আমার ধারণাগুলো স্পষ্ট করে জানালাম যাতে আপনার জবাব দিতে সহজ হয়। ওয়াচ্ছালাম আপনার অনুগত সাইয়্যেদ বদরুস সালাম জনাব, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। জিহাদ সম্পর্কে আপনি যা লিখেছেন তার সারসংক্ষেপ আমি বুঝেছি £ কোন অমুসলিম রাষ্ট্র যদি তাদের দেশে ইসলামের দাওয়াতের অনুমতি প্রদান করে তাহলে তাদের বিরুদ্ধে জিহাদ করা জায়েয নেই । আপনার উদ্দেশ্য তাই হলে তার সাথে আমি এক মত নই । ইসলামী তাবলীগের পথে বাধা শুধু এর নাম নয় যে, অমুসলিম রাষ্ট্র তাবলীগের উপর কোন আইনগত বিধি- নিষেধ আরোপ করবে। বরং মুসলমানদের তুলনায় কোন অমুসলিম রাষ্ট্রের শক্তি-সামর্থ্ে সমৃদ্ধ হওয়াই সত্য দ্বীনের তাবলীগের পথে অনেক বড় বাধা । আজ পৃথিবীর অধিকাংশ দেশে তাবলীগের উপর কোন আইনগত নিষেধাজ্ঞা নেই। কিন্তু পৃথিবীতে তাদের শ্রেষ্ঠত্‌ ও দাপট বিদ্যমান রয়েছে। এই দাপট ও শ্রেষ্ঠত্ব কারণে বিশ্বব্যাপী এমন এক মানসিকতা সৃষ্টি হয়েছে যেটা হককে গ্রহণ করার পথে তাবলীগের উপর আইনগত নিষেধাজ্ঞার চেয়েও অনেক বড় বাধা । 51140131138 001

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।