Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

১১৪ ইসলাম ও আধুনিকতা আমার উদ্দেশ্য এটা নয় যে, কোথাও আক্রমণাত্মক জিহাদ করা যাবে না। বরং শক্তি-সামর্থ্য থাকা অবস্থায় শক্র ও সন্ত্রাসী ভাবাপন্ন অমুসলিম রাষ্ট্রের উপর আক্রমণাত্মক জিহাদ ওয়াজিব (আরো বিভিন্ন অবস্থায় ওয়াজিব হতে পারে যার আলোচনার স্থান এটা নয়)। যাতে করে তাদের শক্তি খর্ব হয় এবং তারা ইসলামী দীওয়াত ও তাবলীগে বাধা দিতে না পারে । তবে মিত্র ও বন্ধু ভাবাপন্ন অমুসলিম রাষ্ট্র যারা তাদের দেশে ইসলামের দাওয়াত ও তাবলীগের অনুমতি দেয় তাদের বিরুদ্ধে জিহাদ উচিৎ নয়। বিশেষত আজকাল পৃথিবীতে সাম্রাজ্যবাদকে অত্যন্ত খারাপ চোখে দেখা হয়। সেই যুগের কথা ভিন্ন যখন রাজ্যজয় ছিল সাধারণ রীতি এবং রাজা-বাদশাহ্‌দের বৈশিষ্ট্যের মধ্যে গণ্য হত এটা । আক্রমনাত্মক জিহাদের যে ঘটনাবলিতে ইসলামের ইতিহাস পরিপূর্ণ, সেগুলো ছিল সেই যুগের। তবে রাষ্ট্রগুলো যুদ্ধ দূরের কথা যুদ্ধের ভয়েই যেন সর্বদা আতঙ্কগ্রস্থ থাকে । শক্রর মনে শঙ্কা সৃষ্টিকারী শক্তি সংগ্রহ করার নির্দেশ কুরআনেও রয়েছে। অতীতে রাজ্য জয়ের সাধারণ প্রথা চালু থাকলেও মুসলমানদের প্রাথমিক জয়গুলো অন্যান্য জাতির রাজ্য জয়ের থেকে ভিন্ন ধরনের ছিল। অন্যদের বিজয় অভিযান তো কেবল স্বীয় শক্তি ও শ্রেষ্ঠত্‌ প্রদর্শনের জন্যে এবং আপনার উক্তি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে রাজ্য দখল বৈ কিছুই ছিল না৷ অথচ মুসলমানদের (আরব, ইরান, রোমের জিহাদগুলো বাদে যেখানে রাজ্য দখলও দরকার ছিল) প্রাথমিক বিজয়ের যুগে রাজ্য দখল উদ্দেশ্য ছিল না। বরং তাদের প্রধান উদ্দেশ্য ছিল এ'লায়ে কালিমাতিল্লাহ অর্থাৎ ইসলামের দাওয়াত ও তাবলীগ (যার সর্বাধিক নিরাপদ রাস্তা ছিল তখন রাজ্য দখল) । হযরত কারী তৈয়্যব ছাহেব রেহঃ) বলেন, “সাহাবায়ে কিরাম প্রকাশ্যেতো যুদ্ধই করতেন, কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল এ'লায়ে কালিমাতিল্লাহ'। তাদের উদ্দেশ্য যদি রাজ্য দখল করাই হত তাহলে তারা এই শর্ত করতেন না যে, তোমরাই তোমাদের দেশ পরিচালনা কর, আমাদেরকে শুধু এতটুকু অনুমতি দাও যেন আমরা নিরাপদে ইসলামের দাওয়াত দিতে পারি। লোকদেরকে আমরা আমাদের //0/./51-10191138.001

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।