Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও আধুনিকতা ১৫ আরবের মানুষ নৌ জাহাজ কী তা জানত না। অথচ রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দের সাথে ভবিষ্যদ্বাণী করেন যে, আমার উম্মতের মধ্য হতে কিছু লোক আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে পরাক্রমশালী সম্রাটের ন্যায় সামুদ্রিক উর্মি মালার উপর দিয়ে সফর করবে । (সহীহ বুখারী, কিতাবুল জিহাদ) অতঃপর মুসলমানদের প্রথম নৌবাহিনীর অনেক ফযীলত বর্ণনা করেছেন । হযরত মুআবিয়া (রাধিঃ) হযরত উসমান (রাধিঃ) এর খিলাফতকালে প্রথম সামরিক নৌবহর পরিচালনা করেন এবং সাইপ্রাস, রোডস, ইরকালিয়ান, সিসিলি প্রভৃতি ছীপপুজে মুসলিম আধিপত্য সম্প্রসারিত হয়। এমনকি সমগ্র ভূমধ্যসাগরীয় অঞ্চল তাদের দখলে চলে আসে । (8. ৬7৮ 91 ০০৮ ৬ উর্ট 8 ০৮৮49 9 একদিন এখানে সেই মরুচারীদের সমাগম ছিল । সাগরের উত্তাল তরঙ্গ যাদের জাহাজগুলোর খেলার মাঠ ছিল। হযরত আমর ইবনুল আস (রাষিঃ) অষ্টম হিজরীতে লখম এবং জুযাম সম্প্রদায়ের বিরুদ্ধে “যাতুস সালাসিল” অভিযানে সর্ব প্রথম “ব্লাক আউট" প্রক্রিয়া অবলম্বন করেন । সৈন্যদের মাঝে ঘোষণা করে দেন, তিন দিন পর্যন্ত শিবিরে কোন প্রকার বাতি বা আগুন জ্বালানো যাবে না। মুসলিম সৈন্যদল মদীনায় প্রত্যাবর্তনের পর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারেন, তখন এর কারণ জিজ্ঞেস করলে হযরত আমর ইবনুল আস (রাযিঃ) উত্তরে বলেন, ইয়া রাসূলাল্লাহ, শক্র-সৈন্যের তুলনায় আমাদের সৈন্য ছিল কম। আমাদের সৈন্যস্বল্পতা টের পেয়ে শক্ররা যাতে আমাদের উপর চেপে বসতে না পারে, সে জন্য রাতে আলো জ্বালাতে নিষেধ করেছিলাম । রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমর-কৌশলটি পছন্দ করেছিলেন এবং এর উপর আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। (জামউল ফাওয়ায়েদ, ২য় খন্ড, পৃষ্ঠা-২৭) সার কথা, এগুলো ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগের কতিপয় বিচ্ছিন্ন ঘটনার উদাহরণ । এ থেকে বুঝা যায় যে, নিছক নতুন 45114010113 8,50এ

— পৃষ্ঠা ১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।