Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও আধুনিকতা ১১৩ ইত্যাদি। সুতরাং ইসলামের প্রাধান্যের অর্থ হবে অধিকসংখ্যক লোকের সঠিক অর্থে ইসলামের অনুসারী হওয়া । মূলতঃ ইসলামের এই ছৌনি) প্রাধান্যই কাম্য । যদি “কালিমাতুল্লাহ' এর অর্থ ইসলাম" হয় তাহলে “এলাউ কালিমাতিল্লাহ' এর অর্থ হবে ইসলামের এ প্রকারের প্রাধান্য, যেটা অর্জন করার পন্থা কার্যকরী দাওয়াত ও তাবলীগ এবং মুবালিগ ও তার জাতির (অর্থাৎ মুসলমানদের) দৃষ্টান্তমূলক ইসলামী কর্মকান্ড ছাড়া আর কিছুই নয়। এর দ্বারা অমুসলিমদের মন-মস্তিষ্কে বিপ্লব আসতে পারে। তাদেরকে ইসলামী রাষ্ট্রের প্রজা বানিয়ে নিলে এই উদ্দেশ্য কখনো সফল হবে না। কারণ, এমন পরিস্থিতিতে তাদের পরাজয়ের অনুভূতি দাওয়াত ও তাবলীগের আহবান শোনার পথে বিরাট প্রতিবন্ধক হয়ে দাড়াবে । অতএব আক্রমণাত্মক জিহাদের দ্বারা ইসলামের ছীনী প্রাধান্য প্রতিষ্ঠা হয় না বরং হয় মুসলমানদের রাজনৈতিক প্রাধান্য এবং তাদেরই শ্রেষ্ঠত্‌ প্রতিষ্ঠা হয়, ইসলামের নয়। ইসলামের শ্রেষ্ঠতৃতো হবে মুসলমান কুরআন ও সুন্নাহর উপর পুরোপুরি আমলকারী হলে । রাজনৈতিক প্রাধান্য ও শ্রেষ্ঠত্রে জন্যেতো তাদের ভাল মুসলমান হওয়াও তেমন জরুরী নয়। রাজনৈতিক প্রাধান্যের দ্বারা এই উদ্দেশ্যও লাভ হয় না যে, আল্লাহর সৃষ্ট পৃথিবীতে তারই বিধান চলবে । কেননা অমুসলিমগণ জিযিয়া পরিশোধ করে প্রায় তাদের নিজস্ব জীবন প্রণালীর উপরই জীবনাতিবাহিত করে । মদ, শুকর তাদের জন্য হারাম হয় না। জিনাকারীকে পাথর নিক্ষেপে হত্যা করা যায় না। তাদের বেলায় তাদের নিজস্ব বৈবাহিক নিয়ম-নীতি কার্যকর হবে । তাদের মূর্তিপূজাও চলবে বিনা বাধায় । এটাও বাস্তব যে, কোন কারণে যদি অমুসলিম প্রজাদের অধিকাং ইসলাম গ্রহণ না করে তাহলে এই রাজনৈতিক প্রাধান্য ততক্ষণই টিকে থাকবে যতক্ষণ ইসলামী হুকুমত শক্তিশালী থাকে। দুর্বল হলেই অমুসলিম প্রজারা বিদ্রোহ করবে এবং প্রয়োজনের তুলনায় প্রতিশোধটা আরো বেশি করে নিবে। যেমনটি ইসলামী হুকুমত শেষ হবার পর স্পেনে হয়েছিল বা হিন্দুস্তানে এখন হচ্ছে। যদিও এখানে ভারত পাকিস্তানের বিভাজনটাই ছিল মূল কারণ । 451 14010118,50এ

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।