১১২ ইসলাম ও আর্ুনিকতা কারণে কাফেররা নিরাশ হয়েছে এবং বিধানেও) এবং (এই পূর্ণাঙ্গতার মাধ্যমে) আমি তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম নী বিষয়ে যেমন, আহকামের পরিপূর্ণতা এবং দুনিয়াবী বিষয়ে যেমন, শক্তি অর্জিত হওয়া)। মোটকথা মাওলানা সাহেবও স্বাধীনতা সংরক্ষণের অধীনে অত্মরক্ষামূলক ও আক্রমণাত্মক উভয় প্রকার যুদ্ধই বুঝাতে চেয়েছেন । তারপরও যদি বিষয়টি আয়ো স্পষ্ট করে বলতেন তাহলে ভাল হত । এতে পাঠকের মনে ভুল ধারণা সৃষ্টি হত না। দ্বিতীয়ত, আপনার বিশ্লেষণের ব্যাপারে আমার নিজস্ব মতামত এজন্য ব্যক্ত করতে চাচ্ছি যাতে আমার মতামত ভূল কি শুদ্ধ সে সম্পর্কে আপনি আপনার মন্তব্য পেশ করেন। (ভুল হলে কুরআন ও সুন্নাহ্র দলিল জরুরী)। আমার মতামত নিম্ন লিখিত আলোচনায় পরিষ্কার হয়ে উঠবে । আপনি অগ্রগামী জিহাদের মূল উদ্দেশ্য উল্লেখ করেছেন, এ'লায়ে কালিমাতিন্লাহ। আপনার মতে যার অর্থ ইসলামের শ্রেষ্ঠতৃ ও প্রাধান্য প্রতিষ্ঠা করা এবং কুফরের প্রাধান্যকে খর্ব করা। যাতে আগ্নাহর সৃষ্ট পৃথিবীতে তারই বিধান চলতে পারে । এই উদ্দেশ্যকে বুঝার জন্যে প্রথমে আমাদেরকে “এলাউ কালিমাতিল্লাহ' এর অর্থ নির্ধারণ করা জরুরী । অধমের মতে সকল যুক্তিসঙ্গত, সত্য, সঠিক ও ন্যায়সঙ্গত কথাই কালিমাতুল্লাহ বা কালিমাতুল হক। তাকে সকল অযৌক্তিক, মিথ্যা, ভ্রান্ত ও অন্যায়ের উপর জয়যুক্ত করা অর্থাৎ মানুষের হৃদয়ে শেষোক্ত বিষয়ের কদর্যতা ও নিকৃষ্টতা এবং পূর্বোক্ত বিষয়ের শ্রেষ্ঠত্ ও সৌন্দর্যের বিশ্বাস সৃষ্টি করার চেষ্টা করা এ'লায়ে কালিমাতুল হক বা কালিমাতুল্লাহ। কোন বস্তুর প্রাধান্য পাওয়ার অর্থ অধিকাংশের মাঝে সেই বস্তু সুস্পষ্ট ভাবে বিদ্যমান থাকা । যেমন, মুর্খতার প্রাধান্যের অর্থ জনসংখ্যার অধিকাংশের বিদ্যা থেকে অজ্ঞ থাকা । দুনিয়ার প্রাধান্যের অর্থ, মানুষ খুব বেশি দুনিয়ার ভালবাসায় মত্ত হয়ে পড়া এবং হারাম-হালালের কোন পরোয়া না করা। পাশ্চাত্যের প্রাধান্যের অর্থ, অধিকাংশ জনসাধারণের পাশ্চাত্য-সভ্যতা ও সামাজিক রীতিনীতি গ্রহণ করা । হানাফিয়্যাতের প্রাধানেরে অর্থ, অধিকসংখ্যক মুসলমানের হানাফী হওয়া 45114010113 8,50এ
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।