ইসলাম ও আধুনিকতা ১১১ এই ব্যাখ্যা সম্পর্কে জনাবের কাছে আমার দুটি নিবেদন । প্রথমত, মাওলানা আব্দুশ শুকুর লাখনুবী সাহেবের বাক্য হতে এই ব্যাখ্যা বের করা যে, তার মতে শুধু আত্মরক্ষামূলক জিহাদ জায়েষ আছে, আমার দৃষ্টিতে ঠিক নয়। যেখানে তিনি নিজেই লিখেছেন যে, “ম্বাধীনতা সংরক্ষণের নামই জিহাদ" । সুতরাং এর অধীনে যাবতীয় আক্রমণাত্বক জিহাদই শামিল হতে পারে। যেমন হাকীমুল উম্মত হযরত মাওলানা থানবী (রহঃ) বলেন £ “জিহাদ ইসলাম ও স্বাধীনতা সংরক্ষণের জন্যে । তার অর্থ এই নয় যে, অগ্রগামী হয়ে যুদ্ধ করা যাবে না। অগ্রগামী হয়ে যুদ্ধ করার উদ্দেশ্যও ইসলাম ও স্বাধীনতা সংরক্ষণ । তার কারণ, প্রভাব প্রতিপত্তি না থাকলে শক্র কতৃক আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে । শক্র কর্তৃক আক্রান্ত হওয়ার পথকে রুদ্ধ করার জন্যে আক্রমনাত্মক জিহাদের নির্দেশ দেয়া হয়েছে । মোট কথা জিহাদের উদ্দেশ্য বন্তুত প্রতিহত করা - সেটা বর্তমান বাধাকে প্রতিহত করা এবং ভবিষ্যতে বাধাগ্রস্থ হওয়ার সম্ভাবনাকে প্রতিহত করা উভয় ক্ষেত্রেই প্রযোজ্য ।” (আল ইফাজাীতুল ইয়াওমিয়্যাহ, খ. ৬ষ্ট মালফুজ নং ৪৯৭) মাওলানা আবুশ শুকুর সাহেব অবশ্যই রাসূল সান্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বহু আক্রমণাত্বক জিহাদ সম্পর্কে অবগত আছেন। তিনি আক্রমনাত্বক জিহাদকে নাজায়েজ বলতে পারেন না। তবে তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সকল জিহাদকে আত্মরক্ষামূলক বলেন। এটা সঠিকও বটে । কেননা, সেগুলোর উদ্দেশ্য ছিল ইসলাম ও মুসলমানদের নিরাপত্তা এবং স্বাধীনতা সংরক্ষণের জন্য আরবের কাফেরদের শক্তিকে ধ্বং করা _ যাতে সত্য ধর্ম এই জনপদে স্থায়িত্ব লাভ করতে পারে । সুতরাং এই উদ্দেশ্য সফল হওয়ার পর মহান আন্লাহ বিদায় হজ্জের প্রাক্কালে সূরা মায়দার ৩ নং আয়াতে ঘোষণা করেন ঃ আজ কাফেররা তোমাদের ছ্বীন (পরাজিত ও নিশ্চিহ হওয়া) থেকে নিরাশ হয়ে গেছে। অতএব তাদের (কাফের)কে ভয় করো না (যে তোমাদের ছ্বীনকে নিশ্চিহ করে দিবে) বরং আমাকে ভয় কর (অর্থাৎ আমার বিধানের বিরোধিতা করো না)। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে (সকল দিক থেকে) পূর্ণাঙ্গ করে দিলাম, (শক্তি-সামর্থ্যেও - যার 45114010113 8,50এ
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।