১১০ ইসলাম ও আধুনিকতা অমুসলিম রাষ্ট্রের উৎপীড়ন থেকে নিরাপদ থাকার জন্যে স্বাধীনতা সংরক্ষণের প্রক্রিয়া হিসেবে (আক্রমণাত্মক জিহাদের মাধ্যমে) তাদেরকে পদানত করার চেষ্টা করা উচিত। কিন্তু রবিউস সানী ১৩৯১ হিঃ (১৯৮১ ইং) সংখ্যায় মাওলানা আবন্দুশ শুকুর সাহেব লাখনুবী লিখিত “সংক্ষিপ্ত সীরাতে নববী" গ্রন্থের পর্যালোচনা করতে গিয়ে ৭১ পৃষ্ঠায় এ গ্রন্থের নিষ্ন লিখিত অংশ তুলে ধরেছেন ঃ “জুলুমের হাত থেকে মজলুমকে বাচানোর জন্যেই কেবল জিহাদ বৈধ হয়েছে। অন্য কথায় স্বাধীনতা সংরক্ষণের নামই হল জিহাদ । সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগের জিহাদগ্ডলোকে আত্মরক্ষামূলক অবস্থা থেকে মুক্ত মনে করা শুধু ধর্মহীনতাই নয় বরং সুস্পষ্ট নির্ুদ্ধিতাও ৷” এই উদ্ধৃতি উল্লেখ করে আপনি লিখেছেন, “এই বাক্য দ্বারা বুঝা যায় যে, শুধু প্রতিরক্ষামূলক যুদ্ধই জায়েয আছে। অথচ জিহাদের আসল উদ্দেশ্য এ'লায়ে কালিমাতিন্াহ। যার অর্থ ইসলামের শ্রেষ্ঠত্ প্রতিষ্ঠা এবং কুফরের প্রভাব খর্ব করা । এই উদ্দেশ্যের জন্যে আক্রমণাত্মক জিহাদ কেবল জায়েযই নয় বরং কখনো ওয়াজিবও হয়ে পড়ে । কুরআন সুন্নাহ ছাড়া পুরো ইসলামী ইতিহাস এই ধরণের যুদ্ধের ঘটনায় পরিপূর্ণ । অমুসলিমদের সমালোচনা করে কোন হীনমন্যতার শিকার হয়ে এর বাস্তবতাকে অস্বীকার করা বা কৈফিয়ত মূলক-ব্যাখ্যা করার কোন প্রয়োজন নেই । নিঃসন্দেহে জোর করে কোন একজন লোককেও মুসলমান বানানো হয়নি এবং তার অনুমতিও নেই। অন্যথায় জিযিয়ার বিধানের কোন অর্থই থাকে না। তবে ইসলামের প্রভাব প্রতিষ্ঠার জন্যে তরবারী হাতে নেয়া হয়েছে। কোন ব্যক্তি কুফর এর গোমরাহীতে ডুবে থাকতে চাইলে থাকবে । কিন্তু আল্লাহর সৃষ্ট এই পৃথিবীতে বিধান চলবে আল্লাহরই ৷ আর মুসলমান তারই দ্বীন প্রতিষ্ঠা এবং তারই বিদ্রোহীদের প্রভাব বলয় খর্ব করার জন্যে জিহাদ করে। এই বাস্তবতাকে প্রকাশ করতে আমরা তাদের সামনে কেন কুষঠিত হব, যাদের পুরো ইতিহাসই রাজ্য দখলের জন্যে রক্তপাতের ইতিহাস। যারা শুধু নিজেদের কামনার উদর পূর্তির জন্যে কোটি কোটি ইনসানকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছে ।” 45114010113 8,50এ
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।