আক্রমপাজনিহাদতিরক্ষামূলক (একটি চিঠি ও তার জবাব) মুহতারাম জনাব মাওলানা মুহাম্মদ তাকী উসমানী সাহেব (মাদ্দাঃ আলী) আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু, অধমের সম্প্রতি আপনার মাসিক 'আল বালাগ' এর কিছু পুরাতন সংখ্যা পড়ার সুযোগ হয়েছে। মুহাররম ১৩৯১ হিঃ (মার্চ ১৯৭১ইং) সংখ্যার দশম পৃষ্ঠায় ১৭ ও ১৮ নং ধারায় নিম্ন লিখিত বিষয়টি দেখতে পেলাম : “€(১৭) অমুসলিম রাষ্ট্রের যারা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে শাক্রভাবাপন্ন নয় তাদের সাথে বন্ধুতৃপূর্ণ সম্পর্ক স্থাপন করা যেতে পারে ।” “€১৮) অন্য দেশের সাথে সম্পাদিত শরীয়ত সম্মত চুক্তিগুলো মেনে চলতে হবে। অন্যাবস্থায় চুক্তি শেষ করার ঘোষণা করতে হবে ।” এর দ্বারা বুঝা যায় যে, অমুসলিম রাষ্ট্র যদি শক্রভাবাপন্ন না হয় বা সন্ধি চুক্তিতে আবদ্ধ হয় তাহলে ইসলামী হুকুমত বিদ্যমান থাকা সত্ত্বেও তারা অমুসলিম হিসাবে স্বঅস্তিতে বিদ্যমান থাকতে পারবে । অর্থাৎ শক্তি স্বামর্থ্য থাকা সত্তেও ইসলামী হুকুমত সেখানে আল্লাহর ছীনের প্রসারের জন্যে জিহাদ করবে না। যদিও অধমের মতে সেখানেও শান্তিপূর্ণভাবে দাওয়াত ও তাবলীগের কাজ চালিয়ে যেতে হবে। আপনার বক্তব্য থেকে বুঝা যায় যে যুদ্ধ বিহে লিপ্ত হওয়াই কোন অমুসলিম রাষ্ট্রের শত্রু বলে গণ্য হওয়ার প্রকাশ্য দলিল। সুতরাং এই দুই দফার বিষয়বস্তুর সাথে অধমের পূর্ণ একাত্মতা রয়েছে। কেননা আমার দৃষ্টিভঙ্গি হল, মুসলমানদের মূল কাজ হলো সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত ও তাবলীগ । রাজ্য প্রতিষ্ঠা উদ্দেশ্য নয় যে, পৃথিবী থেকে কাফেরদেরকে নিশ্চিত করে সর্বত্র ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করতে হবে (যেটি মওদুদী সাহেবের মতাদর্শ) | তবে শত্রু ও সন্ত্রাসী 45114010113 8,50এ
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।