Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

১০৮ ইসলাম ও আধুনিকতা কোন কৃত্রিম মাধ্যম অবলম্বন করি তাহলে তার চলার সম্ভাবনা আমি দেখছি না। সবশেষে আমি একটি কথা পেশ করব, সরকারের তত্ববধানে এই ধরণের প্রতিষ্ঠান গঠন করার সময় একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে । যেহেতু সরকার পরিবর্তন হয় এবং লোকও পরিবর্তন হয়। তাই তার মূলনীতি এমন হতে হবে, যা সর্বাবস্থায় কার্যকরী থাকবে । এর জন্যে লোক নির্বাচনে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তে খালেছ ইলম ও তাকওয়ার দৃষ্টিভঙ্গি থাকতে হবে । যে বিষয়ে স্বয়ং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। অর্থাৎ “ফকীহ' ও “'আবেদ' এর ভিত্তিতে এ নির্বাচন হওয়া দরকার। এটা যদি এই প্রতিষ্ঠানের মৌলিক ও সাংবিধানিক মূলনীতি হিসেবে স্বরূপ হবে। আমরাও এমন সব ভুল-্রান্তি থেকে বাচতে পারব যেটা ইজতিহাদের ভুল ব্যবহারের দ্বারা আমাদের সমাজে সৃষ্টি হতে পারে । এই ব্যাখ্যাগুলো গ্রহণ সাপেক্ষ্যে আমি এই কমিটির পরামর্শের সাথে একাত্মতা ঘোষণা করছি। 451 14010118,50এ

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।