Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও আধুনিকতা ১০৭ চতুর্থ কথা হল, ইজতিহাদের জন্য যোগ্যতাসম্পন্ন লোক নির্বাচিত করে তাদের উপর এই দায়িত্‌ অর্পণ করতে হবে । এই গুরুদায়িত্‌ সম্পাদনের জন্যে শরীয়তে দুটি যোগ্যতার শর্তারোপ করা হয়েছে । এক. “ফকীহ'- যিনি দ্বীন ও শরীয়তের উপর গভীর পাপ্তিত্য রাখেন। দুই. 'আবিদ'- যিনি আল্লাহর ইবাদতগোজার বান্দা হবেন। এটা মূলতঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ঘোষিত মূলনীতি । “মাজমাউজ জাওয়ায়েদ' গ্রন্থে হযরত আলী রোযিঃ) থেকে সহীহ সনদে একটি হাদীস বর্ণিত আছে। সেখানে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ! আপনার তিরোধানের পর এমন মাসআলা উদ্ভূত হতে পারে, যে ব্যাপারে আপনার পক্ষ হতে কোন আদেশ বা নিষেধ কিছুই নেই। তখন আমরা কী করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অত্যন্ত সংক্ষিপ্ত বাক্যে তার কর্মপ্রক্রিয়া আমাদেরকে ব্যাখ্যা করেছেন । বলেছেন, “45 4] 15১১৩ ৩:৮1) এমতাবস্থায় তোমরা এমন ব্যক্তিদের সাথে পরামর্শ করো যারা ফকীহ, দ্বীনের গভীর জ্ঞান রাখে এবং আবেদ অর্থাৎ আল্লাহর ইবাদত গোজার। 7০৮৯ &1) «১ 1৯৫3 আর এক্ষেত্রে কোন ব্যক্তি বিশেষের মতামতকে এমনভাবে কার্যকর করো না, যেন এটাই সমগ্র উম্মতের পক্ষ হতে সম্মিলিত মত। ব্যক্তিগত মতামতের পরিবর্তে লোকদিগকে একক্রিত করে তাদের সাথে পরামর্শ করো । আর যে সব লোক থেকে পরামর্শ গ্রহণ করা হবে তাদের বৈশিষ্ট্যও তিনি ব্যাখ্যা করে দিয়েছেন যে তারা হবে ফুকাহা ও আবেদীন - এই দুই শ্রেণীর লোকদের নিয়ে পরামর্শ করো । সুতরাং নির্বাচিত কমিটি এসব মূলনীতিগুলো সামনে রেখে যখন প্রয়োজন দেখা দেবে তখন দেশের উলামায়ে কিরামকে একত্রিত করে সংশ্লিষ্ট বিষয়ে মতামত গ্রহণ করবে এবং পরে সেই মতামত প্রকাশ করবে । তারপর অন্য আলেমগণেরও এর সমালোচনা করার পূর্ণ স্বাধীনতা থাকবে । কোন ব্যক্তি তার বিপরীত কিছু বলতে চাইলেও বলতে পারবে । এভাবেই করে চৌদ্দশ বছর ধরে চলে আসছে । পক্ষান্তরে তার জন্যে যদি আমরা ড/./110101 135,001

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।