Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

১০৬ ইসলাম ও আধুনিকতা উপর কাজ করা হয় তাহলে সেটা প্রশংসনীয় উদ্যোগ হবে । কিন্তু এটা ভাবা ভুল হবে যে, উলামায়ে কিরাম এর আগে ইজতিহাদ করেননি ৷ যে ধরণের ইজতিহাদ কাম্য তা পূর্বেও করা হয়েছে এবং ভবিষ্যতেও হবে । পূর্বে আমি যে বক্তব্য পেশ করলাম, তা ছিল মূলনীতি সংক্রান্ত কিছু কথা৷ এই মুহূর্তে আমাদের সামনে যে সুপারিশ করা হয়েছে তাহল, পালন করবেন এবং এসব মাসআলার ব্যাপারে নিজস্ব মতামতগুলো তুলে ধরবেন। এক্ষেত্রে আমার একটি উসুলী নিবেদন আছে। চৌদ্দশ বছরের ইতিহাসের দিকে নজর বুলালে আপনি একথা বুঝতে পারবেন যে, ইসলাম ইজতিহাদের জন্য খৃষ্টধর্মের ন্যায় এমন কোন উচ্চ ক্ষমতাসম্পন্ন সংগঠন কায়েম করেনি; যাদের কথাই চূড়ান্ত হবে এবং তার উপর অন্য কারো কিছু বলার অবকাশ থাকবে না - এমন কোন প্রাতিষ্ঠানিক সংগঠনের অস্তিত্ব আপনি ইসলামে খুঁজে পাবেন না। খৃষ্টধর্মে এরূপ রীতি প্রচলিত আছে যে, পোপ যা বলবেন, যেভাবে দ্বীনের ব্যাখ্যা করবেন তার উপর কারো কিছু বলার অধিকার থাকে না। তাকে সকল প্রকার ভুল-ক্রটির উর্ধে এবং পুতপবিত্র (1901019) মনে করা হয়। ইসলামী ইজতিহাদের ক্ষেত্রে সাধারণত কোন উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রাতিষ্ঠানিক সংগঠন কায়েম করে তার হাতে চূড়ান্ত ক্ষমতা প্রদান করা হয় নি। বরং আলেমগণের ইজতিহাদের মাধ্যমে যে মতামতগুলো সামনে আসে তার উপর অন্য উলামায়ে কিরামের যুক্তিপূর্ণ সমালোচনা করার পূর্ণ স্বাধীনতা থাকে । অবশেষে কুরআন ও সুন্নাহর ভিত্তিতে বিষয়টি সঠিক কি ভুল তা প্রমাণিত হওয়ার ফয়সালা কেবল এভাবেই হতে পারে যে, মুসলিম উম্মাহর সম্মিলিত বিবেক কোন্‌ ইজতিহাদটিকে গ্রহণ করেছে আর কোনটিকে প্রত্যাখ্যান করেছে। সুতরাং ইজতিহাদের জন্যে কোন বোর্ড গঠন করার উদ্দেশ্য যদি এই হয় যে, এই প্রতিষ্ঠানটি হবে সংশ্লিষ্ট ব্যাপারে চূড়ান্ত মতামতের অধিকারী এবং তার বিপরীতে অন্য আলেমগণের জন্যে দ্বিতীয় কোন মতামত প্রদানের কোন রাস্তাই অবশিষ্ট থাকবে না; তাহলে এটাও আমার দৃষ্টিতে সঠিক নয় । 45114010113 8,00এ

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।