ইসলাম ও আধুনিকতা ১০৫ নিরীক্ষা করে নতুন ফিক্হ তৈরি করতে হবে ইজতিহাদের এহেন অর্থ করা হলে তা মারাত্মক ফিত্নার কারণ হবে । আমার তৃতীয় নিবেদন, কুরআন ও সুন্নাহ থেকে যে পুরাতন মুলনীতি উদ্ভাবিত হয়েছে তার আলোকে নুতন মাসআলাগুলোর সমাধান খুঁজে বের করা; ইজতিহাদের এই অর্থ নির্ভুল এবং সঠিক । এটা নিশ্চিত. যে, প্রতি যুগেই এমন কিছু মাসআলা সুষ্টি হয় যার সুস্পষ্ট সমাধান আমরা কুরআন বা সুন্নাহ্ সরাসরি পাই না। অনুরূপভাবে ফকীহগণের ব্যাখ্যা বিশ্লেষনে হয়ত তার উল্লেখ থাকে না আর থাকলেও যথাযথভাবে সুস্পষ্ট ও বিস্তারিত ব্যাখ্যা থাকে না। মূলনীতির গপ্তির মাঝে থেকে এসব মাসআলার সমাধান খুজে বের করা এবং এজন্য বিধানদাতার উদ্দেশ্য অনুধাবণ করা ও শরীয়তের উদ্দেশ্য উপলব্ধি করার নাম ইজতিহাদ । আর এই ইজতিহাদের রাস্তা আজ পর্যস্ত কেউ বন্ধ করেনি । এই ধরণের অপপ্রচার একেবারেই ভুল যে, ইজতেহাদের দরোজা বন্ধ করে দেওয়া হয়েছে। এর দরোজা কেউ বন্ধ করেনি। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক উন্মুক্ত দরোজা এটি । কিয়ামত পর্যন্ত এই দরোজা উন্মুক্ত । যতদিন ইজতিহাদ তার যোগ্য লোকের অধীনে থাকবে ততদিন তাকে কেউ বন্ধ করতে পারবে না। আমাদের এই বর্তমান যুগে যেটা প্রয়োজন তা তৃতীয় প্রকারের ইজতিহাদ । আমাদের সামনে এমন অনেক মাসআলার উত্তর ঘটেছে যার সুস্পষ্ট বিধান আমরা ইতিপূর্বে পাই না কিংবা তার বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান কার্যতঃ জটিলতা দেখা দিয়েছে - এমন সব মাসআলার সমাধানের জন্য ইজতিহাদের দরোজা খোলা রয়েছে। এখানে বলতে চাই যে, এই কমিটির বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে, “পাকিস্তানে ইজতিহাদের কার্যক্রম কীভাবে আরন্ত করা যায় ।” এর গভীরে একটা প্রচ্ছন্ন ইঙ্গিত দৃষ্টিগোচর হয় যে, এই কাজ ইতিপূর্বে হয়নি। এখন নতুন করে শুরু হচ্ছে। আমি বলতে চাই, বাস্তব অবস্থা এমন নয়। যে ইজতিহাদ কাম্য এবং এই পৃথিবীতে মুসলিম উম্মাহর জন্য যে ইজতিহাদ প্রয়োজন, সেটা পূর্বে হয়নি বিষয়টি এমন নয়। সেটা পূর্ব থেকেই হয়ে আসছিল এবং এখন যদি তাকে কোন সাংগঠনিক রূপ দেয়া হয় এবং তার //0/./51-10191138.001
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।