১০৪ ইসলাম ও আধুনিকতা ভুল ধারণা দূরীভূত করা অত্যন্ত জরুরী । এই উলামা কনভেনশন থেকে যে সিদ্ধান্ত দেওয়া হবে সে ক্ষেত্রে এ বিষয়টি লক্ষ্য রাখতে হবে । দ্বিতীয় নিবেদন হল, অনেক ক্ষেত্রে ইজতিহাদের অর্থ যদিও নিজের বিবেক প্রসৃত মতামতকে কুরআন ও সুন্নাহ্র নামে চালিয়ে দেওয়া বলে মনে করা হয় না; কিন্তু ইজতিহাদ কর্মের নাম আসতেই মনের মাঝে এরূপ কল্পনা উদয় হয় যে, আজই যেন কুরআন-সুন্নাহ আমদের উপর অবতীর্ন হল। এই চৌদ্দশ বছরে তার ব্যাখ্যা-বিশ্লেষনের কোন কাজই হয়নি । এখন আমরা মেধা ও বুদ্ধি খাটিয়ে যে অর্থ উদঘাটন করব সেটাই হবে ইজতিহাদ এবং তাকেই বাস্তবায়িত করা উচিৎ । এই রকম ধারনা মাঝে মাঝে প্রচার করা হয়। অথচ আজ আমরা কোন শৃন্যে অবস্থান করছি না। আমরা এমন এক যুগে অবস্থান করছি, যার উপর দিয়ে চৌদ্দশ বছর সময় অতিবাহিত হয়ে গেছে এই সময়ের মাঝে বহু হয়েছেন। যারা নিজের পুরো জীবনটাই ব্যয় করেছেন এই দ্বীন অর্জনের জন্যে । কুরআন-সুন্নাহ্র ব্যাখ্যা-বিশ্লেষণের জন্যে তারা এমন ত্যাগ স্বীকার করেছেন যা আমরা কল্পনাও করতে পারি না । অনাহারে-অর্ধাহারে বাসী পান্তা খেয়ে মোটা কাপড় পরিধান করে তারা কুরআন-সুন্নাহ্র ব্যাখ্যা-বিশ্লেষণের দায়িত্ পালন করে গেছেন। তারা আমাদের জন্যে রেখে গেছেন এক বিশাল জ্ঞান ভান্ডার । সুতরাং তাদের এই বিশাল ভান্ডার ছুঁড়ে ফেলে এবং উপেক্ষা করে আমরা আজ নতুন করে কুরআন-সুন্নাহ থেকে ইজতিহাদ ও ইস্তিম্বাত করার চেষ্টা করব - এমন ধারণা করা হবে আত্ম-প্রবঞ্চনার শামিল। কারণ তার অর্থ দাড়াবে, চৌদ্দশ বছর কুরআন-সুন্নাহ্র উপর কোন আমল হয়নি। তার কোন ব্যাখ্যা-বিশ্লেষণও করা হয়নি । কেউ কোনভাবেই তা বুঝতে সক্ষম হয়নি। তাই ইজতিহাদের এই অর্থও যদি কারো মনে থারে যে, আগেরকার ফিকহ শাস্ত্রের জ্ঞান ভাগ্তারকে উপেক্ষা করে একেবারে গোড়া থেকে ইজতিহাদ শুরু করবেন, তাহলে আমি তাকে সমর্থন করতে পারি শ্না। ফিকাহ্ শাস্ত্রের পুরাতন জ্ঞান ভান্ডারকে বাদ দিয়ে পুনরায় নতুন করে মীসআলা উদঘাটন করতে হবে এবং নতুন করে ফিক্হের পরীক্ষা- 1.1 14010118504
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।