Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

১৪ ইসলাম ও আধুনিকতা হযরত সালমান ফারসী রোযিঃ) এর পরামর্শ ক্রমেই হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ যুদ্ধে দুটি নতুন যুদ্ধান্ত্র ব্যবহার করেন । কোন কোন বর্ণনা মতে সেগুলো হযরত সালমান রোযিঃ) নিজ হাতে তৈরি করেছিলেন । তন্মধ্যে একটি ছিল আধুনিক কালের আগ্রেয়ান্ত্র জাতীয় অন্্ এবং অন্যটি ছিল ট্যাংক জাতীয় । (আল বিদায়াহ ওয়ানিহায়াহ ৩৪৮.৪) এখানেই শেষ নয় । বরং হাফেজ ইবনে কাসীর (রহঃ) বর্ণনা করেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উরওয়া ইবনে মাসউদ ও হযরত গায়লান ইবনে সালমা (রাযিঃ) কে সিরিয়ার জরস নামক শহরে পাঠিয়েছিলেন; যাতে সেখানে থেকে তারা আগ্রেয়ান্ত্, কামান, ট্যাংক তৈরির প্রযুক্তি শিক্ষা করে আসে । জরস ছিল সিরিয়ার একটি প্রসিদ্ধ শিল্প নগরী । এই দুই সাহাবী সিরিয়ায় সমরাস্ত্র-বিদ্যা অর্জনে নিরত ছিলেন বলেই তারা হুনাইন ও তায়িফ যুদ্ধে অংশ গ্রহণ করতে পারেননি । (তাবকাত ইবনে সাআদ- খ.২. পৃ. ২২১, তারিখে তাবারী পৃ. ১৬৬৯, আল বিদায়াহ ওয়ান্লিহায়াহ খ. ৪, পৃ. ৩৪৫) হাফেজ ইবনে জারীর বর্ণনা করেন, কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনাবাসীদেরকে বেশি করে চাষাবাদ করার নির্দেশ দিতেন। উৎপাদন বৃদ্ধির জন্য জমিতে উটের গোবর ব্যবহার করার উপদেশ দিতেন । (কানযুল উম্মাল খ. ২ পৃ. ২১৯) এক হাদীসে বর্ণিত আছে যে, ব্যবসায়িক উন্নতির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ের ব্যবসা করার জন্য মানুষকে উপদেশ দীন করতেন । কেননা, কাপড়ের ব্যবসায়ীরা মনে-মনে কামনা করে, মানুষ সুখী স্বচ্ছল থাকুক । (কানযুল উম্মাল খ. ২, পৃ. ১৯৭) এমনকি নবী করীম সা. কতিপয় লোককে ব্যবসায়ের উদ্দেশে ওমান ও মিসরে যাওয়ার জন্য উদুদ্ধ করেছিলেন । (কানযুল উন্মাল খ. ২, পৃ. ১৯৭) কৃষি ও খনিজ দ্রব্য থেকে উপকৃত হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন £ ০০১১/০৬৮ ৪ 3৮1 111 অর্থাৎ, জমিনে লুকায়িত নিয়ামতের মধ্যে তোমরা রিষিক অনুসন্ধান কর। (কোনযুল উন্মাল খ. ২, পৃ. ১৯৭) 51140011850

— পৃষ্ঠা ১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।