Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

কাউকে কষ্ট দিতে পারে। বাস্তবতা যদি এমন হয়, তাহলে আপনি তার এ দোষটির কথা তাকে জানাতে পারেন যে, লোকটি এ ব্যক্তির খপ্পরে পড়তে যাচ্ছে। এটা গীবত হবে না; বরং এক মুসলমান ভাইকে সম্ভাব্য বিপদ থেকে উদ্ধার করা হবে । পক্ষান্তরে যে ব্যক্তি মারা গেলো, সে তো আর কাউকে ধোকা দিতে পারবেনা । কারো সঙ্গে দুর্নীতি করা তার পক্ষে অসম্ভব। তাই তার দোষচর্চা করা যাবে না। কাউকে বলা যাবে না যে, অমুক মারা গেছে; কিন্ত্র সে এই দোষে দোষী ছিলো। এরূপ বললে এটা হবে মৃতব্যক্তির দোষচর্চা। যে দোষচর্চাতে কারো কোনো উপকার নেই। তাই হাদীসটিতে বিশেষভাবে বলা হয়েছে, মৃতব্যক্তির দোষচর্চা করোনা । কষ্ট পায় জীবিতরা চতুর্থত, মৃত ব্যক্তি তো এখন আর নেই। সুতরাং আমার দোষচর্চা দ্বারা তার কোনো ক্ষতি নেই। এমনকি সে তো জানতেও সক্ষম নয়। কিন্ত একটু ভেবে দেখুন! সে মারা গেছে ঠিক, তবে তার আত্তীয়-স্বজন বা বন্ধু-বান্ধব তো মারা যায়নি। কাজেই আপনি যখন তাকে “মন্দ' বলবেন, তখন তার তো কোনো ক্ষতি হবে না, তবে কষ্ট পাবে তার আত্ীয়-স্বজন ও বন্ধু-বান্ধব । যাদের সংখ্যা এক- দু'জন নয় বরং অনেক। সুতরাং আপনার এই আচরণে নষ্ট হবে অনেকের হক। যাদের প্রত্যেকের কাছে আপনাকে যেতে হবে, মাফ চাইতে হবে । কারণ, এটা তো বান্দার হক। আগেই বলেছি, বান্দার হক নষ্ট করলে মাফ চেয়ে নিতে হয়। এবার আপনি কতজনের কাছে যাবেন? আপনার পক্ষে কি সম্ভব হবে প্রত্যেকের কাছে গিয়ে মাফ চেয়ে নেওয়া? তাই রাসূলুল্লাহ (সা.) উক্ত হাদীসে আমাদেরকে এ গ্যাড়াকল থেকে বিশেষভাবে সতর্ক করে দিয়ে বলেছেন, মৃতদের মন্দ বলোনা। মৃত ব্যক্তির গীবত যখন জায়েয হ্যা, একটিমাত্র অবস্থায় মৃত ব্যক্তির দোষের কথা বলা যাবে। তাহলো, সে যদি এমন কিতাব লিখে যায়, যেখানে রয়েছে ভ্রষ্টতার উৎস। যে কিতাবটি সর্বত্র ছড়িয়ে পড়েছে। মানুষ তা পড়ে পথহারা হয়, তাহলে তার এ ভ্রষ্টতার কথা মানুষকে জানানো যাবে । গোমরাহী থেকে সতর্ক করে দেয়ার জন্যই মানুষকে তা বলতে হবে । তবে এ ক্ষেত্রেও লক্ষ্য রাখতে হবে যেন বলাবলিতে বাড়াবাড়ি না ৬//./51140101135.00এ

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।