Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

09019019 ৬২ .. ইসলাহী খুতুবাত ... . কা'বা তার আক্রমণের শিকার হয়েছিলো । এতসব মন্দের সঞ্ালক হাজ্জাজের নাম শুনলে এবং তার ইতিহাস পড়লে তার প্রতি এক প্রকার ঘৃণার উদ্বেক হয়। অথচ একবারের ঘটনা, হযরত আব্দুল্লাহ্‌ ইবনে উমর (রা.) এর সামনে এক ব্যক্তি হাজ্জাজের কুকীর্তির বিবরণ দিচ্ছিলো । তখন আব্দুল্লাহ ইবনে উমর (রা.) সাথে-সাথে তাকে বাধা দিয়ে বললেন, আল্লাহর বান্দা, এটা ভেবো না যে, হাচ্জাজ জালিম; তাই তার গীবত তোমার জন্য বৈধ হয়ে গেছে। কিংবা তার বিরুদ্ধে অপবাদ দেয়া তোমার জন্য হালাল হয়ে গেছে। মনে রাখবে, যখন আল্লাহ হাজ্জাজের অন্যায়-অত্যাচারের বিচার করবেন, তখন তিনি তোমার এ গীবতেরও বিচার করবেন। জবাবদিহি দুজনকেই করতে হবে। সুতরাং শত্রুতা ও বিদ্বেষের ক্ষেত্রে বাড়াবাড়ি করা ইসলামের শিক্ষা নয়। আমাদের দেশের রাজনৈতিক হালচাল এ প্রসঙ্গে রাজনৈতিক হালচালের কথা না বললেই নয়। আমরা যে দলটিকে ভালোবাসি, যার সাথে রাজনৈতিক সম্পর্ক গড়ি, তাকে এমনভাবে উঠাতে থাকি যে, তার মাঝে আর কোনো দোষ-অন্যায় দেখি না। মনে করি, তিনি তো ফুলের মতো পবিভ্র। কেউ যদি তার কোনো দোষের কথা বলে, তখন ক্ষোভে একেবারে ফেটে পড়ি। পক্ষান্তরে কোনো কারণে যদি তার সাথে মনোমালিন্য হয় কিংবা রাজনৈতিক মতপার্থক্য দেখা দেয়, তখন তার বাপ-দাদা চোঙ্গ গোষ্ঠির পোশাক খসিয়ে ছাড়ি। এ হলো আমাদের অবস্থা । অথচ উভয়টাই বাড়াবাড়ি । রাসূলুল্লাহ (সা.) এটাকেই আলোচ্য হাদীসে নিষেধ করেছেন। আমি আপনাদেরকে বারবার বলে এসেছি, বীন শুধু নামায- রোযার নাম নয়। হ্যা, এগুলো দ্বীনের শীর্ষ অংশ। ভালোবাসা ও শক্রতার পাল্লা একদিকে ঝুকে না পড়ার বিষয়টিও দ্বীনেরই একটি অংশ। আল্লাহর প্রকৃত বান্দাগণই দ্বীনের এসব বিষয় বোঝেন। তাই তারা শাসক ও রাজনৈতিক নেতাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলেন। বাড়াবাড়ি করেন না আবার শৈথিল্যভাবও দেখান না। বরং তারা অবলম্বন করেন মধ্যপন্থা। কাবী বুক্কার ইবনে কুতাইবা (রহ.)-এর চমৎকার একটি ঘটনা কাধী বুক্ধার ইবনে কুতাইবা (রহ.)। তিনি একাধারে বিচারপতি ও বড় মাপের মুহাদ্দিস ছিলেন। দ্বীনি মাদরাসাগুলোতে তাহাবী শরীফ নামে হাদীসের একটি উচ্চাঙ্গের কিতাব পড়ানো হয়। এর সংকলক ইমাম তাহাবী (রহ.)। কাষী বুব্ধার ছিলেন তার ওন্তাদ। সমকালীন বাদশাহ তাকে খুব ভালোবাসতেন। ৬//./51140131135.00এ

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।