Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

০০০৪৮০১৫ইইইাহি সুই... ১৫১ আমার উত্তর শুনে যুবক বললো, মাওলানা সাহেব! আমি চাকরি ছাড়বো কি ছাড়বো না এ পরামর্শ নিতে আমি আপনার কাছে আসিনি । আমি শুধু জানতে এসেছি, আমার চাকরিটা হালাল, না হারাম? এবার আমি, তাকে বললাম, হালাল না হারাম এর উত্তর তো আমি দিয়েছি। পাশাপাশি এ প্রসঙ্গে বুযুর্গদের কাছ থেকে যা শুনেছি, তাও আপনাকে শুনিয়ে দিলাম । যুবক বললো, আপনার পরামর্শের প্রয়োজন নেই। আপনি আমাকে পরিহ্ারভাবে একশব্দে বলুন যে, হালাল, না হারাম? আমি বললাম, হারাম । যুবক বললো, আল্লাহ হারাম করেছেন না আপনি হারাম মনে করছেন? আমি বললাম, আল্লাহ হারাম করেছেন। এবার যুবক বললো, যে আল্লাহ এটাকে হারাম করেছেন, তিনি আমাকে হালাল রিযিক থেকে বঞ্চিত করবেন না। সুতরাং আজ থেকে আমি অফিসে যাবো না। আমার চাকরিটা আমি এক্ষুণি ছেড়ে দিলাম। আল্লাহর কাছে তো রিধিকের অভাব পড়েনি। সুরত দেখে মন্তব্য করোনা দেখুন, যুবকটিকে দেখে মনে হয়নি যে তার হৃদয়ে ঈমানের শেকড় এত মজবুত এবং তাওয়ান্ধুল তথা আল্লাহর উপর ভরসার নেয়ামতে সে এতটা ধন্য । অথচ বাস্তবতা ছিলো, আল্লাহ তার হৃদয়ে ঈমান ও তাওয়ান্ুলের আলো দান করেছিলেন। তাই সত্যিই সে ওই দিনই চাকরি ছেড়ে দিলো। তারপর আল্লাহর তাকে খুব দিলেন। হালাল উপার্জনের বিকল্প পথ তাকে দান করলেন। সে এখন আমেরিকায় । এখনও ওই যুবকের উত্তর আমার অন্তরে গেঁথে আছে। এজন্যই বলি, বাহ্যিক দিক থেকে কারো সম্পর্কে কোনো মন্তব্য করা উচিত নয়। কোনো মানুষকেই খাটো করে দেখা যাবে না। প্রত্যেক মুসলমানই ঈমানের কারণে সম্মান পাওয়ার যোগ্য । হযরত শেখ সা'দী (রহ.) চমৎকার বলেছেন-_ ০৮4০ ০৫৪/৫ চা অর্থাৎ এটা ভেবোনা যে প্রত্যেক জঙ্গলই বাঘমুক্ত। চিতা ও বাঘের গোপন সমাগম প্রত্যেক জঙ্গলেই থাকতে পারে। কাফেরের সম্মান তাই সাধারণ মুসলমানকেও মর্যাদা দেয়া ইসলামের বিধান । কিন্ত্র আলোচ্য হাদীসে এও বলা হয়েছে যে, আগন্তক যদি নিজ জাতির অভিজাত ব্যক্তি হয়, 08114 019115.001

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।