Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

আলোচ্য আয়াতে এ ধরনের বিনিময়কে সুদ বলা হয়েছে। সুতরাং কেউ যদি কাউকে এ উদ্দেশ্যে বিনিময় দেয় যে, সে যেহেতু আমার বাড়ীর বিবাহ- অনুষ্ঠানে গিফট দিয়েছেন, এখন আমাকেও তার বাড়ীর অনুষ্ঠানে গিফট দিতেই হবে। অন্যথায় সমাজে আমার নাক কাটা যাবে । তাছাড়া লোকটির কাছেও আমি ঝণী হয়ে থাকবো । তাহলে এ বিনিময় প্রদান গুনাহ হয়ে যাবে । সুতরাং এসব প্রথায় নিজেকে কখনও জড়াবেন না। এ সবের মধ্যে না আছে কোনো পার্থিব উপকার আর না আছে কোনো পরকালীন উপকার। মহব্বতের সঙ্গে হাদিয়া দাও তবে যে বিনিময় প্রদানের শিক্ষা রাসূলুল্লাহ (সা.) দিয়েছেন, তাহলো, বিনিময় প্রদানকারীর অন্তরে এ উদ্দেশ্য না থাকা যে, আমি যা দিচ্ছি, তার বিনিময় পাবো । বরং তার উদ্দেশা হলো, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় একজন মুসলিম ভাই বা বোনের প্রতি নিঃস্বার্থ আন্তরিকতা প্রকাশ।.এ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য তার নেই। তাহলে এটা অবশ্যই বরকতপূর্ণ কাজ। এই মর্মে রাসূলুল্লাহ (সা.) বলেছেন- সা 'তোমরা একে অপরকে হাদিয়া দাও, তাহলে ভালোবাসা ও আস্তরিকতা সৃষ্টি হবে ।' এ ধরনের নিঃস্বার্থ হাদিয়া দেওয়ার প্রতিই আল্লাহর রাসূল (সা.) তাগিদ দিয়েছেন। সুতরাং ঘিনি হাদিয়া দিবেন, তিনি বিনিময়ের কোনো আশা করতে পারবেন না । আর যিনি হাদিয়া পাবেন, তিনিও একথা মনে করতে পারবেন না যে, এর বিনিময় দিতে হবে। বরং মনে করবেন, আমার এক ভাই আমাকে হাদিয়া দিয়েছেন, আমার সাথে ভালো ব্যবহার করেছেন, তাই আমারও মন চায় তার সঙ্গে ভালো ব্যবহার করার। আমার সাধ্যমতে তাকে কিছু হাদিয়া দিয়ে খুশি করার ইচ্ছা তো আমারও আছে। তাহলে এরই নাম “মুকাফাত' তথা হাদিয়ার বিনিময়ে হাদিয়া, উপকারের বিনিময়ে উপকার। এটা অবশ্যই প্রশংসনীয় কাজ। বিনিময়ের ক্ষেত্রে সমান-সমানের প্রতি লক্ষ্য করোনা “মুকাফাত' তথা হাদিয়া বিনিময়ে হাদিয়া-যার শিক্ষা রাসূলুল্লাহ (সা.) দিয়েছেন। এর ফলে হাদিয়ার বিনিময় প্রদানকারীকে সমান-সমানের প্রতি লক্ষ্য রাখতে হয় না। বরং বিনিময় প্রদানকারী চিন্তা করবে এভাবে লোকটি তার সাধা ৬///./51-10101 15,001

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।