কিন্ত যেমনিভাবে এ পধ্েন্দ্রিয়ের কর্মপরিসর অসীম নয়, বরং একটি নির্দিষ্ট সীমা পর্যস্ত গিয়ে তার ক্ষমতা অকেজো হয়ে যায়, তেমনি এ বিবেক-বুদ্ধির ও কর্মপরিসর অসীম নয়। বিবেক-বুদ্ধিও একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত মানুষের উপকার করে তাকে পথপ্রদর্শন করে। কর্মসীমার বাইরে যদি বুদ্ধিকে ব্যবহার করার চেষ্টা করা হয়, তবে সে আর সঠিক তথ্য সরবরাহ করতে পারবে না। সঠিক দিক-নির্দেশনা দিতে সে অক্ষম হয়ে পড়বে । জ্ঞানার্জনের আরেকটি মাধ্যম হলো ইল্মে অহী বিবেক-বুদ্ধির কার্যক্ষমতা যেখানে গিয়ে শেষ হয়ে যায়, সেখানে আল্লাহ তাআলা মানুষকে জ্ঞানার্জনের আরেকটি মাধ্যম দান করেছেন। আর তাহলো, ইল্মে অহী। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নাধিলকৃত অহীর জ্ঞান বা আসমানী শিক্ষা । আল্লাহ তা'আলা এ অহীর জ্ঞান নবীগণের উপর নাধিল করেন। অহীর জ্ঞান তথা আসমানী শিক্ষার শুরুই সেখান থেকে, যেখানে বিবেক-বুদ্ধি দ্বারা কোনো কাজ হয় না। সুতরাং যেসব বিষয়ের সমাধান বিবেক-বুদ্ধি ছারা করা যায় না, সেসব বিষয়ে পথপ্রদর্শনের জন্যই আল্লাহ তা'আলা আসমানী শিক্ষা দান করেছেন। অহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন আমাদের দায়িত্ব ও কর্তব্য কী এবং সেটা আদায় করবো কিভাবে? বিবেক-বুদ্ধির উধ্র্বে ইল্মে অহী যেমন এ পৃথিবী ও তার সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাওয়ার পর এবং মানুষ মৃত্যুবরণ করার পর সে আরেকটি নতুন জীবনের সম্মুীন হতে হবে। সে জীবনে গিয়ে তাকে মহান আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। এ দুনিয়াতে কৃত সকল আমলের হিসাব দিতে হবে। সেখানে একটি জগত আছে, যার নাম জান্নাত। জাহান্নাম নামেও আরেকটি জগত আছে। আর এ বিষয়গুলো হলে! এমন, যদি আল্লাহ তা'আলা অহী না পাঠাতেন এবং অহীর মাধ্যমে নবী- রাসূলগণ আমাদেরকে এসব তথ্য না দিতেন, তাহলে শুধু বুদ্ধি-বিবেকের উপর ভরসা করে আমরা কিছুই জানতে পারতাম না। বুদ্ধি খাটিয়ে কখনও আখেরাতের রহস্য উদঘাটন করতে পারতাম না। জানতে পারতাম না সেখানে আমাদেরকে কেমন অবস্থার মুখোমুখী হতে হবে। আল্লাহ তা'আলার সামনে কিভাবে আমাদের জবাবদিহি করতে হবে। অথচ আমাদের জীবনে এ এক নির্ঘাত বাস্তবতা । বরং এটাই তো আমাদের জীবনের প্রধান। আর মঞ্জ্রিলে ড৮৬/৮৮.21107001119..00170
— Page 69 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.