লাগে, জিনিসপত্রের মূল্য ঠিক করার প্রয়োজন হয়। কিছু জিনিস বিক্রি করতে হয়। তবে হিসাব ওই দিনেই করতে হবে । আমাদের মধ্যে অধিকাংশ ঝগড়া- বিবাদ হয় হিসাব-নিকাশ পরিষ্কার না থাকার কারণে । ইমাম মুহাম্মদ (রহ.) ও তার আত্মশুদ্ধিমূলক কিতাব ইমাম মুহাম্মদ (রহ.) যিনি ইমাম আবু হানিফা (রহ.)-এর ছাত্র ছিলেন। ফিকাহশান্ত্র আমরা আজ তীর লেখনীর বরকতেই পেয়েছি। তার এ দানের প্রতিদান আমরা কিছুতেই দিতে পারবো না। তার লিখিত পার্জুলিপি কয়েক উটের বোঝা হতো। একবার এক লোক তাকে প্রশ্ব করলেন, হযরত! আপনি এত কিতাব লিখলেন, কিন্ত্র তাসাউফের উপর কোনো কিতাব লিখলেন না কেন? তিনি উত্তরে বললেন, কে বললো এমন কথা! তুমি কি আমার রচিত বেচাকেনার অধ্যায় দেখনি? এটাই তো তাসাউফ । কেননা, বেচাকেনা পরিশুদ্ধ হওয়া আত্মশুদ্ধির প্রধান মাধ্যম । শরীয়তের বিধিবিধান যথাযথভাবে আদায় করার নামই তো আত্মশুদ্ধি । অপরের জিনিস ব্যবহার করা অনুমতি ছাড়া অপরের জিনিস ব্যবহার করা হারাম। তবে যদি এ বিশ্বাস পূর্ণ মাত্রায় থাকে যে, আমি ব্যবহার করলে সে অসন্তুষ্ট হবে না, বরং খুশি হবে, তাহলে ব্যবহারের অবকাশ আছে। যেমন ভাই-বন্ধু। এদের জিনিসপত্রও অনুমতি ছাড়া ব্যবহার করা না-জায়েয। নিজের ভাই হোক, ছেলে হোক, পিতা হোক- যদি কারো ক্ষেত্রে এ সম্ভাবনা থাকে যে, অনুমতি ছাড়া জিনিসটি ব্যবহার করলে তিনি অসস্তুষ্ট হবেন, তাহলে তা ব্যবহার করা জায়েয হবে না। হাদীস শরীফে এসেছে- ৪ 5 4 পা - 4৫ ৮৫ ৮9 3 শি এন ০০ ০স্ এ (7৭6 : ৬৮:৭৩ 5০৬1) টি কোনো মুসলমানের মালপত্র ব্যবহার তার স্বতঃস্ফূর্ত অনুমতি ছাড়া বৈধ নয়। এ হাদীসে শুধু “অনুমতি'র কথা বলা হয়নি। বরং “ম্বতঃস্ফূর্ততার' কথা বলা হয়েছে। প্রতীয়মান হয় যে, অনুমতির পাশাপাশি সন্তষ্টিও থাকতে হবে। আফসোস! বর্তমানে আমরা এর প্রতি কোনো তোয়াককা করি না। অপরের জিনিসপত্র অনুমতি ছাড়া যথেচ্ছ ব্যবহার করছি। অথচ এটা হারাম। ড৮৬/৮৮.21107001119..00170
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।