Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

হযরত থানবী (রহ.) সকল মুরিদকে নির্দেশ দিয়ে রেখেছিলেন যে, তখন তোমরা ট্রেনে সফর করবে, তখন যতটুকু মাল-সামানা বিনা ভাড়ায় নেয়ার অনুমতি আছে, ঠিক সেই পরিমাণ বিনা ভাড়ায় নেবে । এর অতিরিক্ত হলে ওজন করে নির্দিষ্ট ভাড়া পরিশোধ করে দিবে। হযরতের নিজের ঘটনা । একবার তিনি ট্রেনে সফল করার উদ্দেশ্যে স্টেশনে পৌছলেন। হাতে সময় কম। ট্রেন আসারও সময় প্রায় হয়ে গিয়েছে। আর থানবী (রহ.) নিজের মাল-সামানা নিয়ে ওজন করার উদ্দেশ্যে লাইনে দাড়ালেন। গার্ড বলে উঠলো, হযরত, লাইনে দীড়িয়ে আছেন কেন? থানবী (রহ.) উত্তর দিলেন, মালপত্র ওজন করার জন্য। গার্ড বললো, ওজন করার প্রয়োজন নেই । আপনাকে কেউ কিছু জিজ্ঞেস করবে না। আমি এ গাড়িতেই মাচ্ছি। সুতরাং আপনাকে অতিরিক্ত ভাড়া দিতে হবে না। থানবী (রহ.) বললেন, আপনি আমার সঙ্গে কতটুকু যাবেন? গার্ড জানালো, অমুক স্টেশন পর্যস্ত। থানবী (রহ.) বললেন, এপর কী হবেঃ গার্ড বললো, ওই স্টেশনে অন্য গার্ড আসবে; আমি তাকে বলে দেবো । থানবী (রহ.) জিজ্ঞেস করলেন, সে গার্ড কোন পর্যস্ত যাবে? গার্ড বললো, সে যে স্টেশন পর্যন্ত যাবে; এর আগেই আপনার স্টেশন শেষ। থানবী (রহ.) বললেন, আমি আরো আগে যাবো । অর্থাৎ হাশরের ময়দানে যাবো, নিজের কবরে যাবো । সেখানে কি কোনো গার্ড থাকবে? আল্লাহর সামনে তখন আমাকে চোর সাব্যস্ত করা হবে, তখন কে সাহায্য করবে? গোটা জীবন হারাম হয়ে যাচ্ছে কোনো ব্যক্তি রেল স্টেশনে মালপত্র ওজন করতে গেলে মানুষ মনে করত, লোকটি থানাভবনের যাত্রী এবং থানবী (রহ.)-এর সঙ্গে সম্পৃক্ত । থানবী (রহ.) এর অনেক বিষয়ের মত এ বিষয়টিও সেখানে প্রসিদ্ধ ছিল। লেনদেন পরিশুদ্ধ রাখে এমন লোকের আজ বড়ই অভাব। লেনদেন শরীয়ত-সমর্থিত হচ্ছে কিনা- এ ব্যাপারে কারো মাথাব্যথা নেই। দেখুন, অসৎ উপায়ে কিছু টাকা-পয়সা হয়ত বাচিয়ে নিলাম; কিন্ত্র হারামের কারণে তা হালাল ও পবিত্র অর্থের সঙ্গে মিলে একটা প্রভাব সৃষ্টি করে। আর সেই অর্থই আমরা ভোগ করি এবং যাবতীয় কাজ আশ্্রাম দিই, যার ফলে আমাদের গোটা জীবন পরিচালিত হচ্ছে হারাম পথে। আমাদের অনুভুতি আজ শৃন্যের কোটায় । তাই হারামের কুফল আমরা টের পাই না। এ হারাম মাল আমাদের জীবনকে কিভাবে বিষিয়ে তুলছে, তা ভেবে দেখি না। আল্লাহ যাদের অন্তর্দৃষ্টি দিয়েছেন, তারা এর কুফল বুঝতে পারে অবশাই। ড৮৬/৮৮.21107001119..00170

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।