অনুযায়ী তার সম্পদ থেকে কাফফারা আদায় করা যায়। তাওবার মাধ্যমেও এর ক্ষতিপূরণ হতে পারে! কিন্তু অসৎ উপায়ে উপার্জিত সম্পদের ক্ষতিপূরণ তখনই সম্ভব, যখন সম্পদের প্রকৃত মালিক থেকে মাফ নেয়া যায়। অন্যথায় হাজারবার তাওবা করলেও বা শতবার নামায পড়লেও এর ক্ষমা নেই। হযরত থানবী (রহ.) ও লেনদেন হাকীমুল উম্মত হযরত আশরাফ আলী থানবী (রহ.) আত্মশুদ্ধির পাশাপাশি শুদ্ধতাকেও অত্যন্ত গুরুত্ব দিতেন। তিনি বলতেন, আমার কোনো মুরিদের ব্যাপারে যখন আমি জানতে পারি যে, সে নিয়মিত যিকির-আযকার, নফল ইবাদত ও আমলের ব্যাপারে অবহেলা করে, তখন অন্তরে ব্যথা পাই। কিন্তু কোনো মুরিদের ব্যাপারে যদি জানতে পারি যে, সে ক্রুটিপূর্ণ লেনদেন করে, তখন তার প্রতি আমার অন্তরে ঘৃণা ও ক্ষোভ সৃষ্টি হয়। একটি শিক্ষণীয় ঘটনা একবার থানবী (রহ.)-এর এক খলিফা নিজের ছেলেকে নিয়ে তার সঙ্গে সাক্ষাত করার উদ্দেশ্যে এলেন। ছেলেটিকে তিনি হযরতের সঙ্গে পরিচয় করিয়ে দু'আর আবেদন করলেন। থানবী (রহ.) ছেলেটির জন্য দু'আ করলেন এবং জিজ্ঞেস করলেন, ছেলেটির বয়স কত? খলিফা জানালেন, এর বয়স তের বছর। থানবী (রহ.) বললেন, আপনি তো ট্রেনযোগে এসেছেন, এর জন্য হাফ টিকেট কেটেছেন, না ফুল টিকেট? খলিফা উত্তর দিলেন, হাফ টিকেট কেটেছি। হযরত বললেন, বার বছরের বেশি এর বয়স, তবুও হাফ টিকেট কাটলেন কেন? খলিফা উত্তর দিলেন, দেখতে বার বছরের মত মনে হয় তাই হাফ টিকেট কেটেছি। সঙ্গে-সঙ্গে থানবী (রহ.) বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্রা ইলাইহি রাজিউন। তরিকত ও তাসাউফের বাতাসও আপনার শরীরে লাগেনি। আপনি একটুও ভাবলেন না যে, ছেলেটার সফর হারাম পদ্ধতিতে হয়েছে। আপনি টিকেটের অর্ধেক মূল্য চুরি করেছেন আর এমন চোর আমার খলিফা হতে পারে না। সুতরাং বাই“আতের অনুমতি আজ থেকে আপনার নেই। দেখুন, লোকটির সব আমল ঠিক থাকা সত্তেও তার খেলাফত চলে গেলো একমাত্র লেনদেনের অসচ্ছতার কারণে । ড৮৬/৮৮.21107001119.00170
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।