Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

[007197131 ২. ইসলাহীখুতুবাত ৪১ বিশ্লেষণ করার ইচ্ছে রাখি। কিন্তু এর পূর্বে ভূমিকান্বরূপ কিছু কথা বলতে হয়। বর্তমান পরিবেশকে সামনে রেখে আয়াতটির সঙ্গে পরিচিত হলে আশা রাখি ফায়দা হবে বেশি। দুটি অর্থনৈতিক মতবাদ বর্তমানে আমরা এমন এক যুগে বাস করছি, যে যুগের সবচেয়ে গুরুতুপূর্ণ বিষয় হল “অর্থনীতি'। এ বিষয়কে কেন্ধ্ব করে ছুটি অর্থনৈতিক মতাদর্শ আমরা দেখতে পাই। (১) পুঁজিবাদ (২) সমাজতন্ত্র। এ দুটি মতবাদ সম্পূর্ণ বিপরীতমুখী । আমরা দেখেছি, গত অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে এ দুটি মতবাদ পরস্পর দ্বন্যমুখর। অভিন্ন দর্শন ও অভিন্ন দৃষ্টিতঙ্গি নিয়ে সৃষ্ট এ দুটি মতবাদের পারম্পরিক লড়াই আমরা দেখেছি। মাত্র চুয়ান্তর বছরের তিক্ত অভিজ্ঞতা নিয়ে সমাজতন্ত্রের পতন ও বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। দাবী ও স্োগানের বাগাড়ম্বরতা ছাড়া সমাজতন্ত্র বিশ্ববাসীকে আর কিছুই দিতে পারেনি। বিশ্বের মানুষ দেখেছে, বাস্তব ও কর্মের ময়দানে, সমাজতন্ত্র শুধু ভঙ্গুরই নয়; অসহায়ও। তাই তার ব্যর্থতাই ছিল অনিবার্য সমাজতন্ত্র কেন সৃষ্টি হলো? - কিন্ত ভাবনার বিষয় হলো, সমাজতন্ত্র সৃষ্টি হলো কেন? এর পেছনে কি কোনো করুণ বাস্তবতা রয়েছে? বিশ্ব-অর্থনীতি নিয়ে যারা পড়া-লেখা করেছেন, তারা ভালো করেই জানেন যে, মূলত সমাজতন্ত্র একটি বিকল্প মতবাদ । কায়েমী ্বার্থবাদীদের সৃষ্ট পুঁজিবাদ ধনী-গরিবের মাঝে যে বিভেদ-দেয়াল তুলেছে এবং সম্পদ বণ্টনের ক্ষেত্রে যে অসমতা তৈরি হয়েছে, তারই প্রতিরোধকল্পে অস্তিতু লাভ করেছিল একটি বিকল্প মতবাদ সমাজতন্ত্র। মুক্তবাজার অর্থনীতির নামে পুঁজিবাদ প্রতিটি ব্যক্তিকে অর্থ উপার্জন ও ব্যম্নের ক্ষেত্রে যে স্বাধীনতা দিয়েছে এবং তারই পরিণতিতে দেশের অর্থ যেভাবে ধনিক শ্রেণীর কাছে ছুটে যাচ্ছে, এরই প্রতিবাদ স্বরূপ প্রকাশ পায় প্রতিবাদী আন্দোলন সমাজতন্ত্র । . সমাজতন্ত্র বলল, ধনী-গরীবের ভেদাভেদ মিটিয়ে দিতে হলে, সম্পদের সুষম বন্টন ধেতে.হলে এবং গরিব-কৃষক নিস্পেষণ বন্ধ করতে হলে অর্থনীতির ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা দেয়া যাবে না; এক্ষেত্রে রাষ্ট্রের রোডম্যাপ মতই কাজ করতে হবে। ড৮৬/৮৮.21107001179..00170

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।