Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

কত পরত তক ৯৩৯৯৯ ৯৭ ৯৫১০৯০০৯৮৮৭, ০৯৯৭ ক কক শি ব৪৯০০ তত কক ৫৮৯৫৪৯২০০৮৮০০০৯১৯৯৭ তারপর আল্লাহ তা'আলার নির্দেশে এক প্রকার বাতাস প্রবাহিত হবে। আলতোভাবে সে বায়ু সকলকে স্পর্শ করে যাবে । এতে সকলেই এক অন্যরকম সজীবতা ও প্রশান্তি অনুভব করবে। সেই সাথে তাদের চেহারা ও শরীরের সৌন্দর্য আরও ঝলমলিয়ে উঠবে। তাদের পূর্বের রূপ-গুণ আরো অনেকগুণ বেড়ে যাবে। তারপর আল্লাহর পক্ষ থেকে সকলকে বেহেশতি পানীয় পরিবেশন করা হবে। পৃথিবীর কোনো পানীয়ের সঙ্গে সে পানীয়ের তুলনা চলে না। জান্নাতের সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল্লাহর দীদার তারপষ্মী আল্লাহ তা'আলা বলবেন, হে জান্নাতবাসীগণ! তোমরাই বলো, দুনিয়াতে যে আমি তোমাদের সঙ্গে অঙ্গীকার করেছিলাম তোমাদের ঈমান ও নেক আমলের বিনিময়ে অমুক-অমুক নেয়ামত দান করবো, সে সকল নেয়ামত তোমরা বুঝে পেয়েছ, না-কি এখনও কিছু অবশিষ্ট আছে? তখন জান্লাতবাসী প্রত্যেকেই একবাক্যে বলবেন, হে আল্লাহ! যেসব নেয়ামত আপনি আমাদেরকে দান করেছেন, এর চাইতে বড় নেয়ামত আর কী হতে পারে? আপনি কৃত অঙ্গীকার পূরণ করেছেন পরিপূর্ণভাবেই। আমরা আমাদের প্রতিটি আমলের বিনিময় পেয়ে গেছি। এখন কোনো কিছুর প্রতি আমাদের আর আগ্রহ নেই। সব রকমের সুখ-শান্তি আমরা পেয়েছি, কামনা- বাসনার কিছু আমাদের মাঝে আর নেই। এরপরেও আর কী বাকি থাকতে পারে? হাদীস শরীফে এসেছে, এখানেও ওলামায়ে কেরামের দরকার হবে। এ প্রশ্নের উত্তরের সময় সকলেই ছুটে যাবে তাদের নিকট । জানতে চাইবে- এমন কী নেয়ামত আছে, যা আমরা এখনও পাইনি? ওলামায়ে কেরাম জানাবেন, হ্যা, এখনও একটি নেয়ামত বাকি আছে। তোমরা আল্লাহর দরবারে তার দীদার প্রার্থনা করো। তখন সকল বেহেশতি একবাক্যে প্রার্থনা করে উঠবে, হে আল্লাহ! এখনও একটি মহান নেয়ামত আমরা পাইনি। তা হলো আপনার দীদার। এ নেয়ামত এখনও বাকি আছে। আল্লাহ তা'আলা বলবেন, হ্যা, একটি নেয়ামত এখনও তোমরা পাওনি। এখনই তোমাদেরকে এ নেয়ামত দিয়ে ধন্য করা হবে। এরপর সকলেই আল্লাহ তা'আলার দীদার লাভ করবে। আল্লাহ তাআলা সকলের সামনে নিজের মহান সত্তাকে প্রকাশ করবেন। বেহেশতিদের কাছে এ সুমহান নেয়ামতের তুলনায় পূর্বের সকল নেয়ামত মনে হবে একেবারে নগণ্য ও তুচ্ছ। মনে হবে এটাই ড$/৬৮.911000901109,.00920

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।