১৪৮ ইসলাহী খুতুবাত, প্রকাশ্য অন্যায়সহ হাজারো পাপাচারে সমাজ ছিলো জর্জরিত । কথা শোনার জন্য প্রস্তুত ছিলো না কেউই। সে সময়ে রাসূলুল্লাহ (সা.) কে নির্দেশ দেয়া হলো এদেরকে শুদ্ধ করার ফিকির করুন। নবুওয়াতপ্রাপ্তির পর তিন বছর তো তার কেটেছিলো হেরা গুহাতে ধ্যানমগ্র ও আল্লাহর দরবারে দু'আ মুনাজাতের মাধ্যমে । এ তিন বছরে দাওয়াত ও তাবলীগের অনুমতিও তাকে দেয়া হয়নি। দীর্ঘ এ তিন বছর তিনি শুধু সমাজকে দেখেছেন, পাপাচারগুলো পর্যবেক্ষণ করেছেন। নিজের মনে এগুলোর প্রতি প্রচণ্ড ঘৃণা তৈরি করেছেন। অন্তরকে অন্যায়-অপরাধের মোকাবেলায় বিদ্রোহী করে তুলেছেন। অন্যায়-অপরাধকে দূর করার জন্য অন্তরের মাঝে অস্তিরতা তৈরি করেছেন। কারণ, এটাই ছিলো তার প্রতি আল্লাহ তাআলার নির্দেশ। অবশেষে এ অস্থিরতার মাঝেই রং ধরা শুরু হলো। তারপর যখন দাওয়াত ও তাবলীগের অনুমতি তিনি পেলেন, তখন অস্থির হৃদয় নিয়ে, হৃদয়ের সবটুকু আবেগ নিয়ে সমাজের মানুষের সামনে নিজের কথাগুলো রাখলেন। তাঁর অস্থিরতার বিবরণ কুরআন মজীদ চিত্রিত করেছে এভাবে- তো : ০০০ ৪১১) ০৯৮ 1 ২০৫ ০৫ এ মানুষ ঈমান আনে না কেন-এ দুঃখে আপনি নিজেকে মৃত্যুমুখে ঠেলে দেবেন না কি? _(সূরা শু“আরা : ৩) (আই আল্লাহ তা'আলা রাসূলুল্লাহ সো.)-কে সান্তনা দিতে গিয়ে বলেছেন- ভি] ৩ ৬2 ও। আপনার কাজ হলো শুধু তাবলীগ করা। নিজেকে এভাবে টেনশনে ফেলে রাখবেন না। এতটা অস্থিরতা দেখাবেন না। এরপরেও তিনি ছিলেন অস্থির। তাঁর কাছে যে-ই আসতো, তাকেই জাহান্নামের শাস্তি থেকে মুক্তির পথ দেখানোর ফিকির তার অন্তরে থাকতো । আমরা হাতিয়ার ছেড়ে দিয়েছি আমাদের বড় সমস্যা হলো, আমাদের মাঝে এ অস্থিরতাটা নেই । অন্যায়কে আমরা আজ অন্যায়ই মনে করি না। বুড়ো হয়ে গিয়েছে। চুল-দাড়ি সাদা হয়ে গিয়েছে। অন্যায় অপরাধ করতে দেখলেও মনের মাঝে সামান্যতম ব্যথাও অনুভূত হয় না। এতে প্রমাণিত হয় যে, সে অন্যায়কে অন্যায় হিসাবে বড় করে দেখে না। তাই তা দূর করার অস্থিরতাও তার মাঝে থাকে না। ড/৮৮৮/.2111)00109..0010)
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।