তোমরা এমন এক সম্প্রদায়কে উপদেশ কেন দিচ্ছো, আল্লাহর ফয়সালায় যাদের ধ্বংস অনিবার্ধ? এরা শুদ্ধ হবে- এ আশা নিতান্তই দুরাশা । তখন আল্লাহর নেক বান্দারা উত্তর দিলেন- (54 এ 8455 তোমাদের প্রভুর সামনে দোষমুক্তির জন্য । অর্থাৎ যখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন- তোমাদের সামনে, এ অন্যায় কাজ হয়েছে, তোমরা প্রতিরোধের কী চিস্তা করেছিলে? তখন আমরা ওজর পেশ করে বলবো যে, আমরা তাদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে সৎ পথের প্রতি দাওয়াত দিয়েছি। মূলত ইসলামের পতাকাবাহীর অন্তরে এ অনুভূতি জাগরুক থাকলে তার দাওয়াত তখন লোকেরা না মানলেও আশা করা যায় সে দায়িত্মুক্ত। হযরত নূহ (আ.)-এর সাড়ে নয়শ বছরের দাওয়াতে মাত্র উনিশজন লোক সৎপথে এসেছিলেন। এর কোনো দায় হযরত নৃহ (আ.)-এর উপর বর্তাবে না। কারণ, তার দায়িত্ব তো ছিলো শুধু পৌছে দেয়া। এ দায়িতে তিনি কোনো অবহেহ্থা করেননি । অসৎ কাজে বাধা দেয়ার উল্লিখিত হাদীসে আরেকটি পদ্ধিতি বর্ণিত হয়েছে যে, যদি মুখ বা হাত দ্বারা বাধা দেয়ার সামর্থ্য না থাকে, তাহলে অন্তর ছ্বারা খারাপ কাজকে ঘৃণা ও পরিবর্তন করবে। অন্তর দিয়ে পরিবর্তনের উদ্দেশ্য হলো, এঁ খারাপ কাজের ব্যপারে এমন ঘৃণা প্রকাশ করা যে, তার চেহারায় অসন্তষ্টির প্রতিক্রিয়া যেন ফুটে উঠে এবং মন অস্থির হয়ে যায়, ফলে হাত বা মুখ দ্বারা বাধা প্রদানের সুযোগ খোজ করে। নিজের মাঝে অস্থিরতা সৃষ্টি করুন বর্তমানে অন্যায়-অপরাধের জোয়ারে ভাসছে আমাদের সমাজ । ধরে নেয়া যাক, এগুলো প্রতিরোধের মত শক্তি ও সামর্থ্য আমাদের নেই। তাই বলে কি আমরা নির্বিকার থাকবো? না। বরং আমাদের মনের মাঝে অস্থিরতা থাকতে হবে। প্রত্যেকের মনে অন্যায় প্রতিরোধের অস্থিরতা তৈরি হলে ইনশাল্লাহ' এক সময় সমাজ পাপাচারমুক্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ সা.)-এর অস্থিরতা আইয়ামে জাহিলিয়্যা। এ যুগেই এসেছিলেন রাসূলুল্লাহ (সা.)। তখনকার সমাজ আকণ্ঠ পাপাচারে ডুবে ছিলো । শিরক, কুফর, মূর্তিপূজা, আল্লাদ্রোহিতা ড৮৬/৮৮.21107001119..00170
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।