Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

বর্তমান সমাজে যেসব অন্যায়-অপরাধ দেখা যাচ্ছে, এর মূল কারণ হলো, নেতৃস্থানীয় লোকেরা অন্যায় দেখে চুপ করে থাকে। বরং তারা নিজেরাও অন্যায়ের ভেতর ঢুকে পড়ে। যেমন বর্তমানে বিয়ে-শাদীর অনুষ্ঠানে লোকেরা তা নিজের চোখে দেখার পরেও হাত কিংবা মুখ দ্বারা বাধা দিচ্ছে না। বরং তারা নিজেরাই তাতে জড়িয়ে পড়ছে আর বলছে, কী করবো; ভাতিজার বিয়েতে থাকতে তো হয়। অথচ তাদের তো উচিত ছিলো, নিজে অন্যায়ে জড়িত না হয়ে বরং হাত ও যবানের মাধ্যমে অন্যায় কাজটি রুখে দেয়া। অনুষ্ঠানটি কি বিয়ের, না নৃত্যের! অন্যায়ের স্রোতধারা বইছে বর্তমানের বিয়ের অনুষ্ঠানগুলোতে । একটা সময় ছিলো যখন এসব অনুষ্ঠানে এরকম উদ্দাম অন্যায় ছিলো না। কিন্ত আজ ধীরে- ধীরে এসব অন্যায় সমাজকে গ্রাস করে ফেলছে। অন্যায় অন্যায়কে টানে । এটাই স্বাভাবিক । যার ফলে অন্যায়ের অস্বাভাবিক ম্নোতে ভাসছে আজকের সমাজ। মনে রাখবেন, এ পরিস্থিতিতে যদি আমরা ঘুরে না দীড়াই এবং এসব অন্যায়ের প্রতিরোধ না করি, তাহলে সমাজ আরো গভীর অন্ধকারে দুবে যাবে। নারী- পুরুষের অবাধ মেলামেশা বিয়ে-শাদির অনুষ্ঠানে একদিন ছিলো। শোনা যায়, এখন যুবক-যুবতীদের নৃত্য শুরু হয়েছে। আর কতদিন সইবেন এসব অন্যায়? কতদিন হাতিয়ার ছেড়ে দিয়ে থাকবেন? অন্যায়ের এ স্রোতে আর কতদিন ভাসবেন? এরও তো একটা সীমা থাকা উচিত। যেদিন টের পাবেন, সেদিন দেখবেন, স্রোতের পানি মাথার উপরে চলে এসেছে। তখন টের পেলেও হয়ত কাজ হবে না। তাই যা করার এখনই করুন। এর জন্য আল্লাহর কিছু বান্দা তৈরি হয়ে যান। অনেক সময় এ বলে বিয়ের দাওয়াতে অংশগ্রহণ করি না যে, অমুক সময় সে আমাকে সম্মান করেনি । সুতরাং তাকে আগে মাফ চাইতে হবে, তারপর তার অনুষ্ঠানে যাবো । বিভিন্ন অনুষ্ঠানে এ ধরনের অভিমান অসাধারণ কোনো কিছু নয়। অনুরূপভাবে আল্লাহর কিছু বান্দা যদি এ বলে বেঁকে বসে যে, যে অনুষ্ঠানে নারী-পুরুষের অবাধ মেলামেশা হবে কিংবা নৃত্যশালা বসবে, সে অনুষ্ঠানে আমরা যাবো না, তাহলে ইনশাআল্লাহ এ জাতীয় অন্যায় আর সামনে বাড়তে পারবে না। ড৮৬/৮৮.21107001119..00170

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।