গুনাহমুক্ত রাখে । যেমন আমরা ওলী-বৃযুর্গদের জীবনী পড়ি। তারা রাতভর ইবাদত করতেন। এখন কেউ যদি চায় আমি এসব বুযুর্গের চেয়েও অগ্রসর হয়ে যাবো, তাহলে তাকে প্রথমেই গুনাহ ছাড়তে হবে। কারণ, নিজেকে গুনাহমুক্ত রাখতে পারলেই আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করবেন। এমন যদি হয় যে, তুমি গুনাহমুক্ত ছিলে আর তোমার প্রতিযোগী ওই ওলীও গুনাহমুক্ত ছিলেন, তাহলে মর্যাদার ক্ষেত্রে তিনি তোমার চাইতে সামনে চলে গেলেও নাজাতের ক্ষেত্রে তোমরা উভয় কিন্ত্র সমান সমান। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি ইবাদতে ডুবে থাকে এবং গুনাহতেও ডুবে থাকে আর তুমি গুনাহ থেকে বেঁচে থাক; কিন্ত ইবাদতে ডুবে থাক. না, তাহলে এমন ব্যক্তি নাজাত পাবে না। কিন্ত তুমি নাজাত পেয়ে যাবে। | মুমিন ও তার ঈমানের উপমা সাহাবী আবু সাইদ খুদরী (রা.) বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, একজন ঈমানদার ও তার ঈমানের উপমা হলো এমন যেমন একটি ঘোড়াকে দীর্ঘ একটি রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। ফলে ঘোড়াটি ঘরেও বেড়ায় আবার একটি নির্দিষ্ট সীমানা পর্যন্ত গিয়ে থেমেও যায়। রশিটি তাকে ওই সীমানাটা অতিক্রুম করতে দেয় না। তাই ঘোড়াটি ঘুরে-ফিরে তার বৃত্তের মাঝে চলে আসে। এখানে ঘোড়াকে যে খুঁটিতে বেঁধে রাখা হয়েছে, তা দুটি কাজ করছে। প্রথমত, ঘোড়াটিকে একটি নির্দিষ্ট সীমানার ভেতরে আটকে রাখছে। দ্বিতীয়ত, খুঁটিটিই তার আশ্রয়স্থল । ঘুরে ফিরে তাকে এখানেই আসতে হয় এবং এখানে এসেই সে বসে পড়ে। এ উপমাটি বর্ণনা করার পর রাসূলুল্লাহ (সা.) বলেন, মুমিনের খুঁটি হলো তার ঈমান। তাই ঈমান একজন মুমিনকে একটি নির্দিষ্ট সীমানা পর্যস্ত স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ দেয়। সে যদি সীমানা অতিক্রম করে লাগামহীন হয়ে যেতে চায়, খুঁটিটি তাকে টেনে ধরে। তাই ঘুরে-ফিরে আবার চলে আসে খুঁটির গোড়ায়। সারকথা হলো, মুমিনের ঈমান এতটাই 'বলীয়ান, যা তাকে গুনাহ থেকে ফিরিয়ে, রাখে । যদিওবা কখনও ধোকায় পড়ে গুনাহ করে; কিন্তু অবশেষে ঈমার্নৈর ছায়াতলে ফিরে আসে । হযরত রাসূলুল্লাহ (সা.) কত সুন্দর উপমা দিয়ে আমাদেরকে বিষয়টি বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ তা'আলা আমাদের সকলকে ঈমানের খুঁটি মজবুত করার তাওফীক দান করুন। আমীন । ড৮৬/৮৮.21107001119..00170
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।