Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

ওযীফা নয়, ভাবতে হবে গুনাহমুক্ত জীবনের কথা সারকথা হলো, নফল ইবাদত-বন্দেগীতে ভুবে থাকা নিঃসন্দেহে অত্যন্ত ভালো কাজ। তার চেয়ে গুরুতৃপূর্ণ বিষয় হলো নিজেকে গুনাহমুক্ত রাখা। আমাকে প্রায় প্রতিদিনই বিভিন্নজন ফোন করে বলেন, হুযূর! অমুক কাজের জন্য একটা দু'আ বলে দিন। অমুক উদ্দেশ্য হাসিলের জন্য একটা আমল বলে দিন। আমাদের মহিলারা মনে করেন, প্রতিটি কাজ হাসিলের জন্য মনে হয় স্বতন্ত্র একটি দু'আ আছে। আমি বলি, এ দু'আ ও অযীফা অবশ্যই গুরুতৃপূর্ণ বিষয়। কিন্ত এর চেয়ে গুরুত্পূর্ণ বিষয় হলো গুনাহ বর্জন। তাই নিজে ও ছেলে-সস্ত [নেরা গুনযহমুক্ত থাকার বিষয়টি বিশেষভাবে ভাবতে হবে। এ বিষয়ে যদি আমরা স্পষ্ট সিদ্ধান্ত না নিই, তাহলে দু'আ ও অযীফা দিয়ে গুনাহের ক্ষতিগুলো ঠেকানো যাবে না। দু'আ ও অধীফা তখনই কাজে আসবে, যখন গুনাহমুক্ত থাকার মানসিকতা আমার মাঝে যথাযথভাবে থাকবে। গুনাহ বর্জন করার পথে অগ্রসর হলে তখন দু'আ ও অবীফা অন্তরে সাহস ও প্রশাস্তি সৃষ্টি করতে সক্ষম হয়। তখন গুনাহ থেকে বেঁচে থাকা খুব সহজ হয়। কিন্ত্র আমরা যদি গুনাহমুক্ত থাকার কথা না ভাবি, অলসতা ও গাফলতির চাদর মুড়িয়ে বসে থাকি আর দু'আ ও অবীফা আদায় করাকেই সবকিছু মনে করি, তাহলে এ পথ হবে বড়ই হতাশার। গুনাহেরও হিসাব নিতে হবে সারকথা হলো, আমাদেরকে গুনাহ পরিহার করার কথা ভাবতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টার হিসাব নিতে হবে। গুনাহের তালিকা তৈরি করতে হবে। যেসব কাজ আল্লাহ ও তার রাসূল (সা.) অপছন্দ করেন, তার একটা ফিরিস্তি তৈরি করতে হবে। তারপর দেখতে হবে এর মধ্যে কোন কোন গুনাহ আমি এখনই ছাড়তে পারি । সঙ্গে-সঙ্গে সেগুলো ছেড়ে দিতে হবে । আর যেসব গুনাহ বর্জনের জন্য পথ বের করা প্রয়োজন, সেগুলোর জন্য পথ বের করতে হবে। আন্তরিকতার সঙ্গে তাওবা করতে হবে। আল্লাহর কাছে আশ্রয় কামনা করতে হবে। তাহাজ্জদগ্ডজারের চেয়ে অধিক মর্যাদাবান হওয়ার কৌশল এক হাদীসে এসেছে, আয়েশা রো.) বলেছেন, কেউ যদি তাহাজ্জুদগুজার ও ইবাদতগুজার থেকেও আগে বেড়ে যেতে চায়, তাহলে সে যেন নিজেকে ড/৮%৮/.2111)00109..0010)

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।