হীরাটি হাতে তুলে নিলো এবং মেঝেতে আছাড় মেরে চুরমার করে ফেললো। সুলতান যখন দেখলেন, আয়া সত্যি-সত্যি হীরাটিকে ভেঙে ফেলেছে, তখন রাগতস্বরে বললেন, তুমি হীরাটি ভেঙে ফেললেঃ কেন এমন করলে? এত বড়- বড় মন্ত্রীকেও তো আমি ভাঙতে বলেছিলাম, তারা তো ভাঙলো না। তুমি কেন এমন করলে? তোমাকে বললাম আর অমনি তুমি এত মূল্যবান হীরাটাকে টুকুরো-টুকরো করে ফেললে? আয়ায প্রথমে বিনয়াবনত হয়ে মৃদুকষ্ঠে বললো, জাহাপনা, ভুল হয়ে গেছে। সুলতান বললেন, তা তো বুঝলাম। কিন্তু ভাঙলে কেন? আয়ায কিছুটা সাহস সঞ্চয় করে উত্তর দিলো, জাহাপনা, আমার মন বলছিলো এটা তো সেরেফ একটা হীরা । এর মূল্য যতই হোক এটা ভাঙার মত বন্ত্র। কিন্ত আপনার নির্দেশ তো ভাঙার মতো নয়। আমার কাছে আপনার নির্দেশ হীরা ভাঙার চাইতে অধিক দামী । তাই আমি ভেবেছি, নির্দেশ ভাঙার চাইতে হীরাটা ভাঙাটাই আমার জন্য সহজ | এজন্যই আমি এমনটি করেছি। ছকুমের গোলাম এবার সুলতান উপস্থিত মন্ত্রীদেরকে উদ্দেশ করে বললেন, এটাই হলো আপনাদের মধ্যে ও আয়াযের মধ্যে পার্থক্য । আপনাদেরকে যখন কোনো নির্দেশ দেই, তখন তার তাৎপর্য ও কারণ তলব করেন। আর আয়ায হলো হুকুমের গোলাম । তাকে যা বলা হয়, সে তা-ই করে। তার কাছে কারণ ও যুক্তির কোনো মূল্য নেই। চিন্তা করুন, সুলতান মাহমুদ গজনবীর একটি নির্দেশের মৃল্যই-বা কতটুকু? তীর বিবেক-বুদ্ধি সীমিত। সীমিত তীর মন্ত্রীদের ও আয়াষের বিবেক-বুদ্ধিও। এই মর্যাদার প্রকৃত অধিকারী তো সেই সম্তা, যিনি এ বিশ্ব ভুবনের স্রষ্টা, হীরা ভাঙা যেতে পারে, অন্তর ভাঙা যেতে পারে, ভাঙা যেতে পারে মানুষের আবেগও। স্বপ্র ও কামনা-বাসনা ও ধূলিসাৎ হয়ে যেতে পারে, কিন্তু তার হুকুম তো ভাঙা যায় না। এ মর্যাদার অধিকারী একমাত্র তিনিই । সুতরাং তার কোনো হুকুমের মাঝে যুক্তি ও কারণ খোজ করা নিরেট বোকামী ছাড়া আর কী হতে পারে। আর এর মূল কারণ হলো গুনাহ। মানুষ যত গুনাহ করে, তার বিবেক- বুদ্ধিও ততই কমতে থাকে । সারকথা হলো, গুনাহের কারণে বুদ্ধি-বিবেক হারিয়ে যায়। গুনাহ ছাড়লে নুর পাওয়া যায় ক্ষণিকের জন্য হলেও গুনাহ বর্জন করে দেখুন, সত্যিকারের তাওবা করে তার ছায়াতলে কয়েকটা দিন কাটিয়ে দেখুন। ভেতরে এর বরকত ও নূর অনুভব ড৮৬/৮৮.21107001119..00170
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।