সি লী হা এই 2 করতে- করতে তোমার বিবেক নষ্ট হয়ে গিয়েছে। সুলতান মাহমুদ ও আয়াযের ঘটনা আমার শাইখ ডা. আবদুল হাই (রহ.) একটি ঘটনা শুনিয়েছিলেন। বড়ই শিক্ষামূলক ঘটনা । বিখ্যাত বিজয়ী বাদশাহ সুলতান মাহমদু গজনবী। তার এক প্রিয় গোলাম ছিলো । গোলামটিকে তিনি খুবই শ্রেহে করতেন। নাম ছিলো আয়ায। এ কারণে মানুষ বলাবলি করতো, আয়াজ সুলতানের মুখরা গোলাম । আর সুলত্ুন এ গোলামকে বড়-বড় ব্যক্তির উপরও অধিক গুরুত্ব দিতেন। এ নিয়ে দরবারে খুব কানাঘুষা চলতো । তাই সুলতান ভাবলেন, এর একটা বিহিত সমাধান হওয়া দরকার । উজির-আমীরের চাইতে এ গোলামকে গুরুত্ব দেয়ার রহস্যটা সকলের সামনে উন্মোচন করে দেয়া প্রয়োজন। সুলতানের কাছে উপহারস্বরূপ একটি মূল্যবান হীরা এসেছিলো । হীরাটি দেখতেও খুবই চমত্কার ছিলো। সুলতান দরবারে উপবিষ্ট । উপহারটি সুলতানের দরবারে পেশ করা হলো। সকলেই আগ্রহভরে হীরাটি দেখতে লাগলো এবং প্রসংশাও করলো। তারপর সুলতান তার প্রধানমন্ত্রীকে কাছে ডেকে বললেন, আপনি কি হীরাটি দেখেছেন? কেমন দেখলেন? প্রধানমন্ত্রী উত্তর দিলো, জাহাপনা? অতুলনীয়। গোটা পৃথিবীতে এমন হীরা পাওয়া ভার। এবার সুলতান বললেন, হীরাটি মেঝেতে আছাড় দিয়ে ভেঙে ফেলুন। এ নির্দেশ শোনামাত্র প্রধানমন্ত্রী করজোড়ে বললো, জাহাপনা! হীরাটা অত্যন্ত দামী । স্মারক হিসাবে এটা আপনার কাছে সংরক্ষিত থাকবে । এটা আপনি ভাঙতে বলছেন কেন? আমি বিনয়ের সঙ্গে আরজ করছি, এটি ভাঙবেন না। সুলতান বললেন, ঠিক আছে আপনি বসুন। তারপর ডাকলেন এক মন্ত্রীকে । তাকেও একই নির্দেশ দিলেন। সেও হাতজোড় করে দীড়িয়ে গেলো। মিনতিঝরা কণ্ঠে বললো, জাহাপনা। আপনি এ মূল্যবান সম্পদটি ভাঙতে বলছেন? আমার দরখাস্ত হলো, এটা স্মৃতিস্বরূপ আপনার কাছেই রেখে দিন। এভাবেই 'তিনি একের পর এক মন্ত্রীকে ডাকলেন। প্রত্যেককে একই নির্দেশ দিলেন। কিন্ত প্রত্যেকেই একই কথা বললো। হীরা ভাঙতে পারে, হুকুম ভাঙতে পারে না সকলের শেষে সুলতান ডাকলেন আয়াযকে । আয়ায উত্তর দিলো, জি জাহাপনা! সুলতান বললেন, এ হীরাটি তুলে আছাড় মার । আয়ায সঙ্গে সঙ্গে ড/৮৮/.2111)00109..0010)
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।