কথোপকথনের জন্য, আমার একটি ছোট্ট কাজ করে দিন। মূসা (আ.) জিজ্ঞেস করলেন, কী কাজ? শয়তান বললো, আল্লাহর দরবার থেকে বিতাড়িত ও অভিশপ্ত হয়ে আমি এখনও ঘুরছি। এখন তো মুক্তির কোনো উপায় পাচ্ছি না। আপনি আল্লাহর দরবারে আমার জন্য সুপারিশ করুন যেন যুক্তির একটা উপায় তিনি বলে দেন। আমি যেন এ অডিশগ্ত জীবন থেকে রেহাই পেতে পারি। হযরত মৃসা (আ.) বললেন, বেশ ভালো কথা। তারপর তিনি তুর পাহাড়ে গেলেন। আল্লাহর সঙ্গে কথা বললেন। কিন্ত্র শয়তানের প্রস্তাবটা বেমালুম ভুলে গেলেন। আলাপ শেষে যখন তিনি ফেরার জন্য পথ ধরলেন, তখন আল্লাহ তা*আলা মুসা (আ.)-কে বললেন, তোমার মাধ্যমে কি কেউ কোনো পয়গাম পাঠিয়েছিলো? মূসা (আ.) বললেন, হে আল্লাহ! হ্যা, পাঠিয়েছে। আমি ভুলে গিয়েছিলাম । পথে ইবলিসের সঙ্গে আমার দেখা হয়েছিল। দেখলাম, সে খুব অস্থির । মুক্তির পথ খুঁজছে। আমাকে বলেছিলো, আপনার কাছে যেন আমি একটু সুপারিশ করি, যেন আপনি তাকে মুক্তির একটা পথ বাতলে দেন। সে ভালো হতে চাচ্ছে। হে আল্লাহ! আপনি তো করুণার আধার । আপনি সকলকেই ক্ষমা করেন। সে যখন তাওবা করতে চাচ্ছে, তাকে ক্ষমা করে দিন। আল্লাহ তা'আলা উত্তর দিলেন, তার তাওবার পথ বন্ধ হয়ে গেছে এটা আমি কখন বললাম। আমি তো সর্বদাই ক্ষমা করতে প্রস্তত। তাকে জানিয়ে দাও, তোমার তাওবা কবুল হবে। তার তাওবার পদ্ধতি হলো, আমি তো তাকে নির্দেশ দিয়েছিলাম আদম (আ.)-কে সিজদা করতে । সে আমার কথা মানেনি। এখন বিষয়টাকে আরো সহজ করে দিচ্ছি। আদম তো বেঁচে নেই। তাই তাকে আর সিজদা করতে হবে না। তবে তার কবরে গিয়ে সিজদা করলেই হবে। আমি তাকে মাফ করে দেবো। মূসা (আ.) বললেন, এটা তো একেবারে সহজ বিষয়। অবশেষে মুসা (আ.) শয়তানকে খবরটা জানিয়ে দিলেন। বললেন, শোনো, বিষয়টা খুবই সহজ হয়ে গেলো। আদমের কবরে যাও। সেখানে সিজদা কর। এটাই তোমার তাওবা । আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। শয়তান সঙ্গে-সঙ্গে উত্তর দিলো, বাহ! যাকে আমি জীবিত থাকাকালীন সিজদা করিনি, এখন মরার পর তার কবরে সিজদা করবো? না, কখনই নয়। এটা আমার দ্বারা সম্ভব নয়। শয়তান এ উত্তর এজন্য দিয়েছিলো, কারণ, তার বিবেক-বুদ্ধি নষ্ট হয়ে গিয়েছিলো । সারকথা হলো, এটা গুনাহের একটি বৈশিষ্ট্য । গুনাহের কারণে মানুষের বিবেকে পচন ধরে যায়। তখন সঠিক কথাটাও তার মাথায় ধরে না। ড৮৬/৮৮.21107001119.00170
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।