Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মুখেই শুনুন। তিনি বলেন, একবার ভুলক্রমে কোনো কারণে হারাম উপার্জনের একটি লোকমা আমার পেটের ভেতর চলে গিয়েছিলো। এক ব্যক্তি আমাকে দাওয়াত করেছিল। তার মন রক্ষার্থে আমি তার বাড়িতে দাওয়াত খেয়েছিলমি। পরে জানতে পারি, তার উপার্জন হালাল নয়। আমি দীর্ঘ দুই মাস এ হারাম লোকমাটির অন্ধকার আমার অন্তরে অনুভব করেছি। দীর্ঘ দুই মাস পর্যস্ত আমার অন্তরে গুনাহের প্রতি আকর্ষণ অনুভূত হতো। এটা মূলত গুনাহের নেতিবাচক প্রভাব ও তার অন্ধকার। গুনাহে অভ্যস্ত হয়ে পড়ার উপমা - গুনাহ আমরাও করি। কিন্ত্র তার কোনো অন্ধকার আমাদের অন্তরে অনুভূত হয় না। কারণ, আমরা গুনাহতে অভ্যস্ত হয়ে পড়েছি। এর উপমা হলো- একটি দুর্গন্ধময় ঘর । ঘরের ভেতর থেকে দুর্গন্ধ ময়লা চুইয়ে বের হচ্ছে। ঘরময় ময়লা- আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন বাইরে থেকে কেউ এলে এর উৎকট গন্ধে অস্থির হয়ে পড়বে নিঃসন্দেহে । অথচ দেখা যায় এরই ভেতর একজন লোক দিব্যি বসবাস করছে। এ উতকট গন্ধময় আবর্জনার মাঝেই সে থাকে । এর ভেতর সে খাচ্ছে, ঘুমোচ্ছে। দুর্গন্ধের কোনো অনুভূতি তার মধ্যে নেই। কারণ, দুর্গন্ধ তার সয়ে গেছে। তার কাছে সুগন্ধি আর দুর্গন্ধের কোনো ভেদাভেদ নেই। তাই সে এ দুর্গন্ধময় জগতের মধ্যে রীতিমত বাস করে যাচ্ছে। যদি কেউ তাকে বলে, এত দুর্গন্ধের ভেতর তুমি থাক কিভাবে? তাহলে সে হয়ত রাগ হয়ে একথাও বলতে পারে, তুমি পাগল নাকি? কোথায় দেখলে দুর্গন্ধ? আমি তো খুব আরামেই আছি। এর কারণ, সে দুর্গন্ধে অভ্যস্ত হয়ে পড়েছে। পক্ষান্তরে আল্লাহ তা“আলা যাকে এ দুর্গন্ধময় পরিবেশ থেকে বাচিয়ে রেখেছেন। উপরস্ত্র তাকে সুগন্ধিময় পরিবেশে রেখেছেন, তার অবস্থা হবে এই দূর থেকে এর উতৎকট গন্ধ নাকে লাগতেই তার মাথা ঘুরে যাবে। অনুরূপভাবে আল্লাহ যাকে ঈমান দান করেছেন, যার অন্তর আল্লাহর ভয় দ্বারা সমৃদ্ধ, তার কাছে গুনাহকে অন্ধকার মনে হয়। তিনি হৃদয় দিয়ে গুনাহের অন্ধকার ও কালো ছায়া অনুভব করেন। মোটকথা, গুনাহের তৃতীয় ক্ষতি হলো, গুনাহের কারণে অন্তর অনুভূতিহীন হয়ে পড়ে । ফলে গুনাহের অন্ধকার সে উপলগ্ধি করতে পারে না। চতুর্থ ক্ষতি : বিবেক লোপ পায় গুনাহের চতুর্থ ক্ষতি হলো, মানুষ যখন অনবরত গুনাহ করতে থাকে, তখন তার বিবেক-বৃদ্ধি লোপ পায়। তার চিন্তা-চেতনা তখন ভুল পথে পরিচালিত ড৮/৬৮.911000901109,.0090

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।