Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

নারীর ভূমিকা ও তার গুরুতু এক্ষেত্রে নারীর ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ । যদি কোনো নারীর অন্তরে এ পবিত্র ভাবনা সৃষ্টি করা যায় যে, আমি সব সময় আল্লাহ ও তার রাসূল (সা.)- এর সস্তুষ্টিমাফিক নিজের জীবনটাকে চালাবো, তাহলে তার ঘরের পরিবেশ অনায়াসে বদলে যাবে। কারণ, নারী হলো ঘরের ভিত্তি। তাই কোনো নারীর মাঝে এ চেতনাবোধ তৈরি হলে সহজেই সেই ঘর আল্লাহ ও তার রাসূল (সা.)- এর আনুগত্যে স্নিগ্ধ হয়ে ওঠে । এরাই আলোকিত নারী । কিন্ত কোনো নারীর মাঝে যদি পর্দার গুরুত্ব না থাকে, উলঙ্গপনার প্রতি যদি তার আকর্ষণ থাকে, অনর্থক কাজ-কর্মের প্রতি যদি তার আসক্তি থাকে, তাহলে সে ঘরের পরিবেশ নষ্ট হবে নিঃসন্দেহে । এজন্য পরিবেশের সংস্কার ও শুদ্ধ করার ক্ষেত্রে নারীর ভূমিকা অনস্বীকার্য । গুনাহ কী? সর্বপ্রথম বুঝতে হবে, এ গুনাহটা আসলে কী? তার পরিণতিই-বা কী? গুনাহ অর্থ হলো অবাধ্যতা । যেমন- আপনার গুরুজন আপনাকে কোনো কাজের নির্দেশ দিলেন। বললেন, এ কাজটি তুমি এভাবে কর। কিংবা বললেন, তুমি অমুক কাজটি করো না। এখন আপনি তার কথা অমান্য করলেন। করণীয় কাজটি করলেন না আর বর্জনীয় কাজটি ছাড়লেন না। তাহলে আপনাকে বলা হবে, আপনি আপনার গুরুজনের অবাধ্যতা করেছেন। এ বিষয়টিই যদি আল্লাহ ও তার রাসূললুল্লাহ (সা.)-এর ক্ষেত্রে হয়, তাহলে তাকেই বলা হয় গুনাহ। আল্লাহ ও তার রাসূল (সা.)-এর অবাধ্যতার পরিণতি খুবই ভয়াবহ ও সুদূরপ্রসারী, যা উপলব্ধি করা মানুষের পক্ষে নেহায়েত কঠিন। গুনাহের প্রথম ক্ষতি : অনুগ্রহ ভুলে যাওয়া গুনাহের প্রথম ক্ষতি হলো, অনুথহের কথা ভুলে যাওয়া। যে মহান প্রভু মানুষকে অস্তিত্ব দান করেছেন, যার অফুরন্ত নেয়ামতে মানুষ সর্বদা আকণ্ঠ ডুবে আছে, মানুষ মাথা থেকে পা পর্যস্ত যার নেয়ামত বহন করে চলেছে, তার সেই নেয়ামতসমূহের মধ্য থেকে মাত্র একটি নেয়ামতের কথা ভাবলে উপলব্ধি করা যাবে এর মূল্য ও গুরুত্ব কত। শরীরের একটিমাত্র অঙ্গ নিয়ে ভাবলেই এর তাৎপর্য অনুমান করা সহজ হবে। কিন্ত মানুষ যেহেতু এসব নেয়ামত কোনো বিনিময় ছাড়াই পেয়েছে, তাই তার অন্তরে এর প্রকৃত মূল্য ও তাৎপর্যের অনুভূতি নেই। আল্লাহ না করুন, যদি শরীরের কোনো একটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, ড৮৬/৮৮.2110701119..00170

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।