১২২. ইসলাহী খুতুবাত এক্ষেত্রে যথেষ্ট নয়। বরং বড়-ছোট সব গুনাহ থেকে সতর্ক থাকতে হবে। এ মর্মে আল্লাহ তা'আলা বলেছেন- 01, 15912৮) 205 ০ ০461728) “তোমরা প্রকাশ্য-অপ্রকাশ্য সব ধরনের গুনাহ ছেড়ে দাও ।' তিনি আরো ইরশাদ করেছেন_ - 02১52160020 পে ০৮৩ পে এ (11, (৬৩০ 5০১৮) “নিশ্চন্ন যারা পাপ করে, আখেরাতে তাদেরকে তাদের কৃতকর্মের শাস্তি দেয়া হবে" । -(সূরা আল-আন“আম : ১২০) সব ধরনের গুনাহ বর্জন কর সুতরাং কোনো গুনাহকেই ছোট করে দেখার সুযোগ নেই। চাই তা প্রকাশ্য গুনাহ হোক কিংবা অপ্রকাশ্য। হাতেগোনা কিছু গুনাহ বর্জন করে অবশিষ্ট গুনাহগুলো করতে থাকা তাওবার জন্য যথেষ্ট নয়। যেমন- মজলিসে বসলেই পরসমালোচনার পসরা নিয়ে বসা, মানুষের অন্তরে ব্যথা দেয়া, অপরের প্রতি হিংসা ও বিদ্বেষ পোষণ করা, অহংকার, সম্পদপ্রীতি, পদপ্রীতি এবং পার্থিব জগতের প্রতি গভীর মোহ এসবই গুনাহ। গুনাহমুক্ত জীবন কাটাতে চাইলে ছোট-বড় সব গুনাহই বর্জন করতে হবে। ্ত্রী-সম্ভানদেরকেও বাঁচাতে হবে আরেকটি কথা আপনাদের কাছে আরজ করতে চাই। তাহলো, মানুষ যতক্ষণ পর্যন্ত পরিবেশ তৈরি করতে না পারে, ততক্ষণ পর্যস্ত নিজেকে গুনাহমুক্ত রাখা প্রায় অসম্ভব। কেউ যদি ভাবে, আমি গুনাহ করবো না; আমার স্ত্রী-সম্ভান করুক তাতে আমার কী আসে যায়। মনে রাখবেন, এভাবে কখনও নিজেকে মুক্ত রাখা যায় না। নিজেকে গুনাহ থেকে পবিত্র তখনই রাখতে পারবে, যখন নিজের পরিবেশকে, নিজের স্ত্রী-সন্তানকে গুনাহ থেকে মুক্ত করে তুলতে সক্ষম হবে। নিজে সংশোধন-প্রত্যাশী আর স্ত্রী যদি হয় গুনাহের পথচারী, তাহলে এ স্ত্রী একদা তোমাকে গুনাহে ডুবিয়ে মারবে । এজন্যই নিজেকে গুনাহমুক্ত রাখা যতটা প্রয়োজন, স্ত্রী-সন্তানদেরকেও গুনাহমুক্ত করে তোলা ঠিক ততটা প্রয়োজন। ড/৮৮/.2111)00109..0010)
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।