Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাহী খুতুবাত . ১২১ বিষয়টি আরো পরিষ্কার করার জন্য একটি উপমা বুঝে নিন- এই যে মানুষ নফল নামায, তিলাওয়াত, যিকির, তাসবীহ ইত্যাদি করে এগুলো হলো টনিকের মত, যার দ্বারা শরীরের শক্তি বাড়ে । শক্তিবর্ধক টনিক মানুষ শক্তি বৃদ্ধির জন্য ব্যবহার করে থাকে । আর গুনাহ হলো বিষের মত। এখন যদি কোনো ব্যক্তি প্রাণখুলে টনিক পান করে এবং সেই সঙ্গে বিষও পান করে, তাহলে পরিণতিতে দেখা যাবে টনিক তার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। তবে বিষ অবশ্যই তার মাঝে প্রতিক্রিয়া সৃষ্টি করবে। এমনকি তাকে ধ্বংস করে ছাড়বে। পক্ষান্তরে আরেক ব্যক্তি শক্তিবর্ধক টনিক পান করে না, বিষও পান করে না। শুধু নিয়মিত ডাল-ভাত খায় এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষয়সমূহ এড়িয়ে চলে, তাহলে এ ব্যক্তি সুস্থ থাকাটাই স্বাভাবিক । যদিও সে টনিক পান করে না। গুনাহের সঙ্গে নফল ইবাদতের উপমাটাও ঠিক এমন। সুতরাং প্রথমে আমাদেরকে ভেবে দেখতে হবে, আমাদের জীবনটা গুনাহমুক্ত হলো কিনা? যতক্ষণ পর্যন্ত আমি নিজেকে গুনাহ নামক বিষ থেকে নিরাপদ দূরতে অবস্তান করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত নফল ইবাদত নামক এ টনিক আমার বিশেষ কোনো উপকারে আসবে না। সংশোধন-প্রত্যাশীদের প্রথম কর্তব্য আজকাল তো ব্যাপার অনেকটা এরকম- কোনো ব্যক্তি পীরের কাছে বাই“আত গ্রহণ করলে এবং আধ্যাত্মিক সম্পর্ক গড়ে তুললে পীর সাহেব তাকে সঙ্গে-সঙ্গে শুনিয়ে দেন তোমাকে এই-এই আমল পালন করতে হবে, এই পরিমাণে যিকির করতে হবে এবং এই পরিমাণে তাসবীহ পড়তে হবে। কিন্তু উম্মাহর আধ্যাত্মিক চিকিৎসক মাওলানা আশরাফ আলী থানবী (রহ.)-এর নিয়ম ছিলো, তার কাছে যখন কোনো ব্যক্তি সংশোধনের উদ্দেশ্যে আসতো, তিনি তাকে যিকির-তাসবীহ ইত্যাদির কথা বলতেন না, বরং সর্বপ্রথম তাকে বলতেন, নিজেকে গুনাহমুক্ত রাখতে হবে। এর জন্য প্রথম কাজ হলো, যথাযথভাবে তাওবা করা। অর্থাৎ আত্বশুদ্ধির পথে মানুষের সর্বপ্রথম কর্তব্য হলো, সকল গুনাহ থেকে তাওবা করা । আল্লাহর দরবারে বিনয়াবনত হয়ে দু'আ করা, হে আল্লাহ! আমার অতীতের সকল গুনাহ দয়া করে মাফ করে দিন। আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, ভবিষ্যতে আর কোনো গুনাহ করবো না। তারপর সর্বদাই নিজেকে পাপমুক্ত রাখার চেষ্টা করবে। পরিচিত কিছু গুনাহ থেকে বেঁচে থাকাই ড৮৬/৮৮.211070901119..00170

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।