Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

0971915] অনিচ্ছাকৃতভাবে আসছে। তাহলে এতে তার নামাযের খুশু-খুযুর কোনো ক্ষতি হবে না। তবে খেয়াল হওয়ার সঙ্গে-সঙ্গে এ থেকে ফিরে না এলে বরং এ থেকে মজা নিতে থাকলে তা জায়েয হবে না। তাই যখন খেয়াল হবে যে আমি তো দুনিয়ার ভাবনায় ডুবে আছি, তখনই চকিত হয়ে নামাযে ফিরে আসতে হবে। ভাবনার মোড় নামাযের দিকে ঘুরিয়ে দিতে হবে। সিজদা একমাত্র আল্লাহর জন্য হযরত ডা. আবদুল হাই রেহ.)-এর কাছে এক ব্যক্তি এলো। বিষগ্রকষ্ঠে হযরতকে বললো, হযরত! আমি আমার নামাযের ব্যাপারে খুব অস্থিরতাবোধ করছি। কারণ, যখন নামায পড়ি, তখন বিচিত্র ভাবনা আমাকে কাবু করে ফেলে। কিছুক্ষণ এটা ভাবি তো কিছুক্ষণ ওটা ভাবি। তাই এতো নামায হয় না। বরং এতো শুধু কপাল ঠেকানো হয়। তাই হযরত আমি খুব পেরেশান আছি। আমাকে এ থেকে নিহ্ৃৃতির পথ বলে দিন। হযরত বললেন, তুমি নামাযের মধ্যে যে সিজদা কর, সে সিজদা সম্পর্কে তোমার কী ধারণা? সে বললো, এটা তো খুব অপবিত্র সিজদা । কারণ, সিজদা করছি আর নানা অপবিভ্র চিন্তায় ডুবে আছি। সিজদা আর কামনা একাকার হয়ে যায়। হযরত বললেন, তাহলে আল্লাহ তা'আলাকে এ অপবিত্র সিজদা না করা উচিত। এক কাজ করো, এ অপবিত্র 'সিজদাটা আমাকেই কর। কারণ, আল্লাহ তো সুমহান ও পবিত্র। যাবতীয় অপবিভ্রতা থেকে সম্পূর্ণ মুক্ত। সুতরাং তার জন্য সিজদা করতে হবে তারই মনমতো । নাপাক সিজদা তাকে না করাই ভালো । কাজেই সিজদাটা আমাকেই কর। একথা শুনে লোকটি বলে উঠলো, আসতাগফিরুল্লাহ্‌! হযরত! আপনি এ কেমন কথা বলছেন! আপনাকে সিজদা! এও কি সন্ভব? হযরত উত্তর দিলেন, ব্যস! এতেই বোঝা গেলো, সিজদাটা অন্য কারো জন্য নয় বরং, আল্লাহরই জন্য। এ কপাল শুধু তাকেই দেয়া যায় -অন্য কাউকে নয়। সিজদা আর অপবিত্র ভাবনা যতই একাকার হোক এ সিজদা আল্লাহরই জন্য । কপাল ঝৌকে তো আল্লাহর সামনেই ঝৌকে । এর মধ্যে যে অবান্তর ভাবনা. আসে, তা যদি হয় অনিচ্ছাকৃত, তাহলো “ইনশাআল্লাহ্‌ এতে কিছু যায় আসে না। এটা আল্লাহ মাফ করে দিবেন। | অসঅসা ও কুমন্ত্রণার মাঝেও হেকমত রয়েছে দেখুন, যদি আমাদের নামা হতো নিরক্কুশ ও পবিত্র, যাবতীয় ভাবনা ও অসঅসা থেকে মুক্ত, পরিপূর্ণ খুশু-খুযুসমৃদ্ধ । আল্লাহ ছাড়া অন্য কোনো ভাবনাই ড৮৬/৮৮.21107001119..00170

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।