Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম গাযালী (রহ.)-কে আমরা সকলেই জানি। তিনি অনেক বড় আলেম ও সুফি ছিলেন। আল্লাহ তা'আলা তাকে দান করেছিলেন সুমহান মর্যাদা। তার এক ভাই ছিলেন সূফি প্রকৃতির । ইমাম গাযালী যখন ইমামতি করতেন, তখন তার এ ভাই তার পেছনে নামায পড়তেন। একবার তিনি ইমাম গাযালীর পেছনে নামায পড়া ছেড়ে দিলেন। বিষয়টি তাদের আম্মার কানে গেলো । তাই তিনি তার এ সুফি ছেলেকে ডেকে বললেন, কী ব্যাপার তুমি গাযালীর পেছনে নামায পড়ছো না কেন? তিনি মাকে উত্তর দিলেন, তার আবার নামায, আমি তার পিছনে নামায পড়বো কিভাবে? তিনি যখন নামাযে দীড়ান, তখন হায়েয- নিফাসের নানা মাসআলা তীর মাথায় গিজগিজ করে। আম্মাজান! আপনিই বলুন, এ অপবিভ্র জিনিস যার মাথায় ভর করে থাকে, তার পেছনে কি নামায পড়া যায়? মাও তো আর সাধারণ মা নন। তিনি তো ছিলেন ইমাম গাযালীর মা। তাই তিনি উত্তর দিলেন, নামাযের মধ্যে ফিক্হী মাসআলা নিয়ে চিন্তা করা নাজায়েয নয়। আর তুমি কী কর? তুমি তো তোমার ভাইয়ের দোষ ধরার পেছনে লেগে থাক। আর এ কাজটি নামাযের ভেতরেই কর। নামায পড়াকালীন অপরের দোষ খোজ করা তো হারাম । সুতরাং তুমিই বলো, সে উত্তম না তুমি উত্তম? যাহোক, ইমাম গাযালী (রহ.)-এর আম্মা তার ছেলেকে এটাই বুঝিয়ে ছিলেন যে, নামাযের মাঝে ফিক্হী মাসআলা নিয়ে চিন্তা করা গুনাহ নয়। সুতরাং এটা নামাযের একাগ্রতা পরিপন্থী নয়। কুরআনের আয়াত নিয়ে গবেষণা কুরআন মজীদের আয়াত তেলাওয়াত করার সময় তা নিয়ে চিন্তা করার কথা বলা হযেছে। এক ব্যক্তি নামায পড়ছে আর এ কাজটিই করে যাচ্ছে। নামাযের ভেতর সে তেলাওয়াতকৃত আয়াত নিয়ে গবেষণা করে যাচ্ছে। আয়াতটির মর্মবাণী নিয়ে এদিক-সেদিক নাড়াচাড়া করছে। বিভিন্ন ভেদ ও মাসআলা নিয়ে ভাবছে। এসবই তার জন্য জায়েয। বরং এটাও ইবাদতেরই অংশ। ইচ্ছাকৃতভাবেও এরূপ করা যাবে। পক্ষান্তরে যেসব ভাবনা ইবাদতের অংশ নয়, সেগুলো ইচ্ছাকৃতভাবে আনা যাবে না। যেমন এক ব্যক্তি নামায পড়ছে আর ভাবছে, কিভাবে আমি অর্থ উপার্জন করবো, কিভাবে ব্যয় করবো। এ জাতীয় ইত্যকার ভাবনায় সে ডুবে আছে। এসব ভাবনা তার ইচ্ছায় নয় বরং ড৮৮৮/.2111)00109..0010)

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।