Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

[00719715] ইসলাহী খুতুবাত ১০৯ কারণে অনেকে খুব শংকিত হয়ে পড়ে । মনে করে, আমি শয়তান হয়ে গেলাম, কাফের বনে গেলাম । মনে রাখবেন, শুধু অসঅসা বা কুমন্ত্রণার কারণে কেউ শয়তান কিংবা কাফের হয়ে যায় না। দিল, যবান ও আমলের মধ্য দিয়ে ঈমান ফুটে উঠলে সে-ই মুমিন। তাকে আশ্বস্ত থাকতে হয় নিজ্জের ঈমানের ব্যাপারে । গুনাহের নানা চিন্তা দ্বিতীয়, গুনাহ-সংক্রান্ত কুমন্ত্রণা। যেমন- কোনো গুনাহের প্রতি আকর্ষণ অনুভব করা, কোনো গুনাহ করতে মনে চাওয়া । এ ধরনের কুমন্ত্রণা সম্পর্কে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, শুধু অন্তরে ইচ্ছা জাগার কারণে কোনো ব্যক্তি গুনাহগার হবে না। হ্যা, ইচ্ছানুযায়ী গুনাহ করে ফেললে অবশ্যই সে গুনাহগার হবে। সুতরাং গুনাহ করার কুমন্ত্রণা অন্তরে খচখচ করে উঠলে সঙ্গে-সঙ্গে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। বলবে, হে আল্লাহ! অমুক গুনাহটি করার ইচ্ছা আমার অন্তরে জাগছে। আপনি আমাকে দয়া করুন। আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমাকে গুনাহটি থেকে বাচিয়ে নিন। ফিরে যাও আল্লাহর কাছে হযরত ইউসুফ (আ.)-এর ঘটনা পবিভ্র কুরআনে এসেছে। তিনি পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন। যার ফলে তার অন্তরে গুনাহের অসঅসা দেখা দিয়েছিলো । কিন্ত তিনি সে সময় সঙ্গে-সঙ্গে আশ্রয় প্রার্থনা করেছিলেন আল্লাহর কাছে। তার কাছে দু'আ করেছিলেন এভাবে_ ৫৯৬ ০০১৪০ ৮ লপ ঠ ০ ০০ খ “হে আল্লাহ! যদি এসব নারীর চতুরতা আমার কাছ থেকে হটিয়ে না দেন, তাহলে আমি তো একজন মানুষ । তাই এদের দিকে ঝুঁকে পড়াটাই স্বাভাবিক । তখন তো আমি মূর্খদের অস্তর্ুক্ত হয়ে যাবো। সুতরাং আমাকে এসব নারীর ছলনা থেকে হেফাজত করুন। কাজেই গুনাহের ইচ্ছা অন্তরের মাকে সৃষ্টি হওয়ার সঙ্গেই-সঙ্গেই তাওবা করে নিবে । তার কাছে আশ্রয় প্রার্থনা করবে। নুতন করে সাহস সঞ্চনন করে এ প্রত্যয় ব্যক্ত করবে যে, কুমস্ত্রণা যতই দাপাদাপি করুক, আমি তার কাছে বশ্যতা স্বীকার করবো না। এভাবে করতে পারলে “ইনশাআল্লাহ' কুমন্ত্রণা চলে যাবে। ড৮৬/৮৮.21107001119..00170

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।