ইদানিং সরকারীভাবে যাকাত কেটে রাখার একটা নিয়ম পরিলক্ষিত হচ্ছে। যার কারণে দেখা যায়, অনেক আর্থিক প্রতিষ্ঠান সাধারণ গ্রাহক থেকে যাকাত কেটে নেয়। বিভিন্ন কোম্পানীও যাকাত কেটে রেখে সরকারকে দিয়ে দেয়। এ ব্যাপারে ব্যাখ্যা হলো- ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যাকাত কেটে নিলে এর দ্বারা যার থেকে যাকাত উস্ূল করা হয়েছে, তার যাকাত আদায় হয়ে যাবে। তবে এক্ষেত্রে সতর্কতা হলো, পহেলা রামাযান আসার পূর্বেই মনে-মনে এ নিয়ত করে নিবে যে, আমার টাকা থেকে যে যাকাত কাটা হবে, ভা আমি আদায় করছি। এর দ্বারা যাকাত আদায় হয়ে যাবে। দ্বিতীয়বার তাকে যাকাত দিতে হবে না। এক্ষেত্রে অনেকের মনে এ সংশয় থাকে যে, আমার সব টাকার উপর তো এক বছর গত হয়নি। এ সংশয়ের উত্তরে আমি আগেই বলেছি যে, টাকার প্রত্যেক অংকের উপর এক বছর গত হওয়া জরুরী নয়। বরং আপনি নিসাবের মালিক হলে বছর পূর্ণ হওয়ার একদিন পূর্বেও আপনার হাতে কোনো টাকা এলে তারও যাকাত দিতে হবে। সুতরাং ব্যাংক যাঁরুরে, তা ঠিকই করে। একাউন্টের টাকা থেকে খণ বাদ দেয়া হবে কিভাবে? যদি কারো সকল সম্পদ ব্যাংকেই থাকে_ নিজের কাছে কোনো কিছুই না থাকে, অপরদিকে তার কিছু দায়-দেনাও যদি থাকে, তাহলে ব্যাংক তো তারিখ আসার সঙ্গে সঙ্গে এ লোকের একাউন্টের সম্পূর্ণ টাকা থেকে যাকাত কেটে নিবে। তার দায়-দেনাগুলো ব্যাংক বাদ দিবে না। ফলে যাকাত কাটা হবে অনেক বেশী। এ ব্যক্তির জন্য সমাধান হলো, তারিখ আসার পূর্বেই যেন সে ব্যাংক থেকে সব টাকা উঠিয়ে নেয় কিংবা কারেন্ট একাউন্টে রেখে দেয়। তারপর সে নিজের যাকাত যেন নিজেই হিসাব করে দেয়। এমনিতে প্রত্যেকেরই জন্য উচিত হলো কারেন্ট একাউন্টে লেনদেন করা । সেভিংস একাউন্টে লেনদেন করা মোটেও উচিত নয়। কারণ, সেভিংস একাউন্ট তো সুদি একাউন্ট । আর কারেন্ট একাউন্ট থেকে যাকাত কাটা হয় না। দ্বিতীয় সমাধান হলো, সে ব্যাংকের কাছে লিখিতভাবে এ তথ্য জানিয়ে দিবে যে, আমি সাহিবে নিসাব নই। লিখিতভাবে এটা জানানোর পর ব্যাংক আইনত তার একাউন্ট থেকে যাকাত কেটে রাখতে পারবে না। ড৮৬/৮৮.21107001119.00170
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।