Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 09
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

দায়-দেনা আছেন। সর্বমোট সম্পদ বা তার মূল্য থেকে এ খণগুলোকে বিয়োগ করে দিবেন। বিয়োগ দেয়ার পর অবশিষ্ট যা থাকবে, সেটাই যাকাত প্রদানযোগ্য হিসেবে বিবেচিত হবে । তারপর যাকাত প্রদানযোগ্য সম্পদ থেকে ২.৫% হারে যাকাত দিতে হবে। উত্তম হলো যাকাতের এই ২.৫% সম্পূর্ণ আলাদা করে নেয়া । তারপর সময়ে-সময়ে তা থেকে যাকাতের হকদারদের মাঝে খরচ করা। খোলাসা কথা হলো, যাকাতের হিসাব বের করার এটাই নিয়ম ৷ দায়-দেনা দুই প্রকার জধাণ তথা দায়-দেনা সম্পর্কে আরেকটি বিষয় বুঝে নিতে হবে। তাহলো, দায়-দেনা দুই প্রকার। এক. সাধারণ দায়-দেনা। মানুষ নিজের ব্যক্তিগত প্রয়োজন কিংবা বিশেষ প্রয়োজনে যে খণ করে, তাকে বলা হয় সাধারণ দায়- দেনা । দুই. বড়-বড় মালদাররা নিজের প্রোডাক্ট বা ক্যাপিটল বৃদ্ধির জন্য লোন নিয়ে থাকে । যেমন ফ্যাক্টরী করার জন্য বা মেশিনারী দ্রব্য ক্রয় করার জন্য অথবা ব্যবসাপণ্য ইম্পোর্ট করার জন্য তারা খণ নিয়ে থাকে । এ ধরনের খণকে বলা হয় কমার্শিয়াল লোন। যেমন ধরুন, একজন পুঁজিপতি বর্তমানে দু'টি ফ্যাষ্টরির মালিক। কিন্ত সে ব্যাংক থেকে লোন নিয়েছে তৃতীয় আরেকটি ফ্যাক্টরী করার জন্য। এখন যদি তার এ ব্যাংক লোনকে তার সর্বমোট সম্পদ থেকে বিয়োগ দেয়া হয়, তাহলে তার উপর তো যাকাত আসবেই না, বরং হতে পারে সে নিজেই যাকাত খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। দৃশ্যত সে একজন খণগ্রস্ত ফকীরে পরিণত হবে। একারণেই ইসলামী শরীয়তে লোন তথা দায়-দেনা বিয়োগ করার ক্ষেত্রে পার্থক্য রয়েছে। কমার্শিয়াল লোন বিয়োগ দেয়া হবে কখন? এক্ষেত্রে ব্যাখ্যা হলো, প্রথম প্রকারের খণ যা সাধারণ খণ নামে অভিহিত। যাকাতের হিসাব করার সময় তা মোট সম্পদ থেকে বাদ দেয়া হবে। বাদ দেয়ার পর অবশিষ্ট সম্পদই যাকাতযোগ্য সম্পদ হিসাবে বিবেচিত হবে । আর দ্বিতীয় প্রকারের খধণ কে কমার্শিয়াল লোন বলা হয়। এ ক্ষেত্রে ব্যাখ্যা হলো, দেখতে হবে, এ খণটা কোন খাতে সে ব্যয় করেছে। যদি যাকাত প্রদানযোগ্য সম্পদ যেমন- কাচামাল খরিদ কিংবা ব্যবসাপণ্য ক্রয়ের জন্য সে ব্যয় করে থাকে, তাহলে তার মোট সম্পদ থেকে এ খণকেও বিয়োগ দেয়া হবে। আর যদি যাকাত প্রদানযোগ্য নয় এমন খাতে ব্যয় করে, যেমন.সে এ খণের টাকা দিয়ে ফার্নিচার খরিদ করল, তাহলে তার মোট স্ম্পদ থেকে এ খণকে বিয়োগ দেয়া যাবে না। ড৮৬/৮৮.21107001179.00170

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।