Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

আয়াতটির তাফসীরে বিখ্যাত তাবেঈ হযরত মুজাহিদ (রহ.) বলেছেন : আয়াতটিতে সেই ব্যক্তি সম্পর্কে আলোকপাত করা হয়েছে, যার হৃদয়ে গুনাহ: করার প্রতি আকর্ষণ জাগে, গর্হিত কাজের খেয়াল জাগে, সাথে-সাথে একথাও মনে আসে যে, আমাকে আল্লাহর সম্মুখে দীড়াতে হবে এবং সকল কৃতকর্মের জবাব দিতে হবে। এসব মনে এলে গুনাহ করার আগ্রহ মন থেকে ঝেড়ে ফেলে। বর্জন করে পাপচিস্তা। এমন ব্যক্তির জন্য আল্লাহ তা'আলা দু'টি বাগানের ওয়াদা করেছেন। এটাই তাকওয়া এ সুবাদে তিনি আরো বলেন : একজন মানুষ নির্জন স্থানে বসে আছে। সঙ্গে কেউ নেই। চাইলে গুনাহ করতে পারে। বাহ্যত কোনো প্রতিবন্ধক নেই। তার নফসও তাকে উক্কানি দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে । খুব আগ্রহ জেগেছে পাপ করার। সাথে-সাথে তার মনে জাগলো, আচ্ছা, এ পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ তো দেখছেন। আর একদিন তো অবশ্যই তার সামনে দীড়াতে হবে। তার সামনে কৃতকর্মের জবাব দিতে হবে। এই ভেবে সে মনের পাপচিন্তাসমূহ মনেই দাফন করে রাখে । তার জন্যই এ দুই বাগানের ওয়াদা । আর একেই বলে তাকওয়া বা আল্লাহর ভয়। এই তাকওয়াই শরীয়ত ও তরিকতের মূলকথা । আল্লাহর বড়তু আয়াতটিতে একথা বলা হয়নি যে, যে ব্যক্তি জাহান্নামকে ভয় করবে, আখিরাতকে ভয় করবে ইত্যাদি । বরং বলা হয়েছে, যে ব্যক্তি স্থীয় প্রভুর সম্মুখে উপস্থিত হওয়ার ভয় করবে, এর সারমর্ম হলো, যার হৃদয়ে আল্লাহর বড়ত্ব আছে, আর সে চিন্তা করে, আমার এ কৃতকর্মের জন্য তিনি শাস্তি দেন বা না দেন, কিন্ত্র আমি তার সামনে দীড়াবো কোন মুখে? কারণ, যার হৃদয়ে কারও প্রতি ভক্তি ও শ্রদ্ধাবোধ থাকে, সে তার শান্তিকে ভয় করে না। ভয় করে তার সামনে মুখ দেখানোকে । আর এই ভীতিকে বলা হয় তাকওয়া । আমার হৃদয়ে আব্বাজানের বড়ত্‌ আমার আব্বাজান মুফতী শফী (রহ.)। যিনি সারাজীবনে আমাকে এক বার কি দু'বার মেরেছেন। এক-দু"বার চড় মারার কথা আমার মনে আছে । কিন্তু তার প্রতি আমার শ্রদ্ধা, সম্মানবোধ ও তার বড়ত্ব আমার হৃদয়ের গভীরে এমনভাবে ৬/৩/৩/./4৬[01)114.001৬

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।