Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

এক ব্যক্তি বাসায় গিয়ে দেখল, তার বউ ক্ষেপে আছে এবং শাশুড়িকে অকথ্য ভাষায় বকাঝকা করছে। আর শাশুড়ি চুপ করে বসে আছেন। লোকটি তার মাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কী হয়েছে? মা উত্তর দিলেন, কিছু হয়নি। আমি তাকে শুধু দু'টি কথা বলেছিলাম । তাতেই সে আমার উপর ক্ষেপে গেল। এখন তার নাচ দেখে কে! লোকটি জিজ্ঞেস করলো, ওই দু'টি কথা কী বলেছিলেন? তার মা উত্তর দিলেন, আমি তাকে শুধু এটুকু বলেছিলাম যে, তোর বাপ গোলাম আর তোর মা বাদী। ব্যস! আর কিছুই বলিনি। আর এতেই এরকম তুলকালাম কাণ্ড শুরু করে দিল । মনে হয় বাড়িটা নামিয়ে ফেলবে । দেখুন, দু'টি কথা! কিন্তু এ তো কথা নয়; বরং বিষ, যা বউয়ের শরীরে আগুন ধরিয়ে দিয়েছে। এরূপ বিষমিশ্রিত কথা না বলা উচিত। বর্তমানে এর কারণে কত পরিবার যে ভাঙ্গছে, তার হিসাব নেই। আগে ভাবো, তারপর বলো বলার আগে ভাবো যে, আমার কথাটার প্রতিক্রিয়া কেমন হবে? আমি যে কথাটি বলতে চাই, সে কথাটিই আমাকে বলা হলে আমার কাছে কেমন লাগবে? ভালো লাগবে, না খারাপ লাগবে? কারণ, রাসূলুল্লাহ (সা.) আমাদের শিক্ষা দিয়েছেন যে_ (০৯১। অর্ভ ০৬৬৮) - ০০ ভ্ও ১৭৫ ৮ অর্থাৎ- নিজের কাছে যা ভালো লাগে, অপরের জন্যও তা-ই পছন্দ করো। মূলত এ শিক্ষার বাস্তবায়ন ঘটলে সমাজে কোনো ফ্যাসাদ থাকে না। যবান এক মহা নেয়ামত যবান আল্লাহর দান। ভাষা আল্লাহর অনেক বড় নেয়ামত । চাওয়া ছাড়াই তিনি কথা বলার এ মেশিন আমাদেরকে দান করেছেন। এ এক সরকারি মেশিন- অটোমেটিক মেশিন । মনে কিছু একটা জাগলেই সে বলতে শুরু করে। “আল্লাহ না করুন" যদি যবান তার কাজ বন্ধ করে দেয়, বলার শত ইচ্ছা থাকা সত্তেও যদি বাকশক্তি নিঃশেষ হয়ে যায়- তখন কী মারাত্মক অবস্থা দেখা দেবে? বলতে না পারার ব্যথা তাকে কুরে-কুরে খাবে । অথচ এ মহান নেয়ামতের কদর আমাদের কাছে নেই। যা মন চায়, তা-ই বলে ফেলি। সকাল থেকে সন্ধ্যা পর্যস্ত শুধু বলতেই থাকি । কী বলছি, তা কখনও ভাবি না। এটা ঠিক নয়৷ বরং প্রথমে ভাবতে হবে, তারপর বলতে হবে। ভাবনা ছাড়া যবানের লাগামহীন ব্যবহার ৬/৬/৬/./।] 1৬ 91)114৮.001৬

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।